,

আফগানিস্তানে বোমা হামলায় আহত আমিরাতের রাষ্ট্রদূতের মৃত্যু

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :কান্দাহারে বোমা হামলায় আহত আফগানিস্তানে নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত মারা গেছেন। আমিরাতের সরকারি কর্মকর্তারা বলছেন, গত মাসে কান্দাহারে বোমা হামলায় আহত রাষ্ট্রদূত বুধবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রাষ্ট্রদূত জুমা মোহাম্মদ আব্দুল্লাহ আল কাবি (৬৫) কান্দাহার প্রদেশের গভর্নর গেস্টহাউসে গত ১০ জানুয়ারি বোমা হামলায় আহত হয়েছিলেন।

আবু ধাবির একটি হাসপাতালে তাকে চিকিৎসা দেয়া হচ্ছিল। স্থানীয় প্রতিদ্বন্দ্বী গ্রুপের হামলায় তিনি নিহত হয়েছেন বলে দাবি করে হামলায় জড়িত না থাকার কথা বিবৃতিতে জানিয়েছে জঙ্গিগোষ্ঠী তালেবান।

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবিৃতিতে রাষ্ট্রদূত নিহতের ঘটনায় শোক প্রকাশ করা হয়েছে।

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের ওই প্রদেশে বোমা হামলায় দুবাইয়ের আরো ৫ কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়া হামলায় নিহত অন্য ছয়জনের মধ্যে কান্দাহারের ডেপুটি গভর্নর ও দুই জ্যেষ্ঠ আফগান কর্মকর্তা ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে