বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের দিনই স্বামীকে খুনের চেষ্টার অভিযোগে নববধূ গ্রেপ্তার

news-image

অনলাইন ডেস্ক : বিয়ের প্রথম রাতে বেড়াল মারার প্রবাদ রয়েছে। এ কিন্তু এই ধন্যি মেয়ে বিয়ের প্রথম রাতে স্বামীকে মারার ছক কষেছিল। শুনতে অবাক লাগলেও এমন ঘটনা ঘটেছে পড়শি মুলুক পাকিস্তানের লাহোরে। বিয়ের পর শ্বশুরবাড়ি ফেরার পথে স্বামীকে খুনের চেষ্টার অভিযোগে ওই তরুণীকে গ্রেপ্তার করেছে সেই দেশের পুলিশ। জনপ্রিয় পাক সংবাদমাধ্যমে প্রকাশ এই খবরে স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ জানিয়েছে, গত রবিবার বিয়ের পর নববধূকে নিয়ে নিজের বাড়ি ফিরছিলেন ২৫ বছরের যুবক ইরফান। অভিযোগ, তখনই শফিকাবাদ এলাকায় দুই অজ্ঞাতপরিচয় যুবক তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালায়। ঘটনায় গুরুতর আহত হন ওই যুবক। এরপর তাঁর বাবা থানায় একটি মামলা দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ প্রথমেই নববধূ জারাসহ তিনজনকে আটক করে।

বরের বোন পুলিশকে জানিয়েছেন, ঘটনার পর গাড়ি থেকে চম্পট দেয় জারাও। তাঁর অভিযোগ, জারার অন্য কারও সঙ্গে সম্পর্ক রয়েছে। তবে এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে জারা। তাঁর পাল্টা অভিযোগ, অন্য কারও সঙ্গে সম্পর্ক থাকলে সে কখনোই বিয়ে করত না। গাড়ি থেকে উধাও হয়ে যাওয়ার প্রসঙ্গে তাঁর বক্তব্য, গুলির আওয়াজে সে নাকি ভয় পেয়ে গিয়েছিল। কোথা থেকে গুলি ছোড়া হয়েছিল সে জানে না। সূত্র: সংবাদ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ