,

বিসিসিআইর কাছে ২০০ মিলিয়ন ডলার দাবি পিসিবির

news-image

আন্তর্জাতিক ডেস্ক :পাকিস্তানের সাথে ভারত দ্বিপাক্ষিক সিরিজ খেলতে অস্বীকৃতি জানানোয় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রায় ২০০ মিলিয়ন ডলার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বোর্ড চেয়ারম্যান শাহরিয়ার খান।

শাহরিয়ার খান জানিয়েছেন, পিসিবি খুব শিগগিরই ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বিপক্ষে আইনি কার্যক্রম শুরু করবে। তবে তার আগে আইসিসির খসড়া সংবিধানের নিশ্চয়তা পেতে হবে। আগামী এপ্রিলে আইসিসির সভায় যা অনুমোদন হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন।

তিনি আরও জানান, আইসিসি সভায় বিসিসিআই প্রতিনিধি তাকে জানিয়েছেন ভারত পাকিস্তানে খেলতে রাজী ছিল। কিন্তু ভারত সরকারের সবুজ সঙ্কেত না থাকায় এ ব্যপারে কোনো অগ্রগতী হয়নি। দুই বোর্ডের সম্মতিতেই ২০১৫-২০২৩ সালের মধ্যে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের জন্য এই সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছিল। কিন্তু সরকারের অনুমতি না থাকায় এই ধরনের এমওইউ সবসময় প্রযোজ্য নয় বলে বিসিসিআই দাবি জানিয়েছে।

‘চুক্তিতে স্বাক্ষর করার আগে ভারতের অবশ্যই তাদের সরকার সম্পর্কে বোঝা উচিত ছিল। ভারত দুইবার পাকিস্তানের সাথে হোম সিরিজ খেলতে অস্বীকৃতি জানিয়েছে। যে কারণে পিসিবির প্রায় ২০০ মিলিয়ন ডলার আর্থিক ক্ষতি হয়েছে।’- যোগ করেন খান।

উল্লেখ্য ২০০৭ সালের পর থেকে পাকিস্তানের বিপক্ষে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি ভারত। যদিও ২০১২/১৩ শীতকালীন মৌসুমে দুটি সীমিত ওভারের ম্যাচ খেলতে সংক্ষিপ্ত একটি শুভেচ্ছা সফরে ভারত গিয়েছিল পাকিস্তান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে