আদালতে স্বপ্নভঙ্গ শশীকলার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আয়বহির্ভূত সম্পত্তি মামলায় ভারতের তামিলনাড়ু রাজ্যের নেত্রী ভিকে শশীকলা বা ‘চিন্মামা’কে দোষী সাব্যস্ত করে চার বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির সুপ্রিমকোর্ট।

একই সঙ্গে কারাভোগের জন্য চেন্নাই পুলিশের কাছে তাকে আত্মসমর্পণেরও নির্দেশ দেয়া হয়েছে।

সুপ্রিমকোর্টের এ রায়ের ফলে শশীকলার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার পথ রুদ্ধ হয়ে গেল।

এছাড়া আগামী ১০ বছর নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না তিনি।

স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সুপ্রিমকোর্টের দু’জন বিচারপতির বেঞ্চ এ রায় দেন।

শশীকলা যে মামলায় দণ্ডিত হলেন, তার আসামি ছিলেন তামিলনাড়ুর চারবারের মুখ্যমন্ত্রী জয়ললিতা।

গত ডিসেম্বরে তিনি মারা যাওয়ায় মামলার রায়ে তার ভূমিকার ব্যাপার কিছু বলা হয়নি। তবে জয়ললিলতার সহযোগী হিসেবে শশীকে দণ্ড দেন আদালত।

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ