বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভ্যালেন্টাইনস ডে পালন করলেই গলা কাটা হবে : আইএস

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভ্যালেন্টাইন’স ডে নিয়ে ভয়াবহ হুমকি দিল জঙ্গি সংগঠন আইএস এর প্রেয়ার লিডার। একটি টেডি বিয়ারের গলা কেটে দেওয়া হল সতর্কবার্তা। ভ্যালেন্টাইন’স ডে পালন করলেই এই পরিণতি হবে, এমনটাই হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

ইরানের সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, মসুলে ধারাল অস্ত্রে একটি লাল রঙের টেডি বিয়ারের গলা কেটে দেওয়া হয়েছে। ভ্যালেন্টাইনস ডে’কে বলা হয়েছে ‘সিন ডে’ বা পাপদিবস। আর সেই দিবস পালন করলেই গলা কেটে নেওয়া হবে।

ভ্যালেন্টাইনস ডে নিয়ে এই ধরনের ফতোয়া নতুন নয়। বজরঙ দল, শিব সেনার মত সংগঠনও ভারতে এই ধরনেরে ফতোয়া জারি করেছিল। যেখানে তারা ভারতীয় সংস্কৃতির পাশ্চাত্যমুখীন হওয়া নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। বজরঙ দলের ওড়িশা ইউনিট সতর্কবার্তা দিয়ে বলেছিল, পার্কে ওইদিন কোন ছেলে ও মেয়েকে একসঙ্গে দেখা গেলেই জোর করে তাদের বিয়ে দিয়ে দেওয়া হবে। ছত্তিসগড় সরকার এই ১৪ ফেব্রুয়ারি দিনটাকে ‘পেরেন্ট ডে’ হিসেবে পালন করার নির্দেশও দেয়।

অন্যদিকে, সোমবার পাকিস্তানে আদালতের নির্দেশে বাতিল হল ভ্যালেন্টাইনস ডে পালন। পাকিস্তানে প্রকাশ্যে ও সরকারি অফিসে পালন করা যাবে না ভালবাসার দিন। সোমবার এই নির্দেশ জারি করেছে ইসলামাবাদ হাইকোর্ট। পাক সংবাদমাধ্যমে ভ্যালেন্টাইনস ডে সম্পর্কিত কোনও কিছু প্রকাশ বা সম্প্রচার করা যাবে না।

সূত্র: কলকাতা টোয়েন্টিফোর

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ