বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন পদত্যাগ করেছেন। আজ মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেয়ার আগে হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতের মধ্যে দুই দেশের গুরুত্বপূর্ণ ইস্যুতে কথা হওয়ার অভিযোগ উঠে। যদিও প্রাথমিকভাবে সেই অভিযোগ অস্বীকার করেছিলেন ফ্লিন। সেই আলোচনা নিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বিভ্রান্তিকর তথ্য দেওয়ারও অভিযোগ রয়েছে ফ্লিনের বিরুদ্ধে। এর পর বিষয়টি নিয়ে তদন্তের দাবী জানান প্রতিনিধি পরিষদে ডেমোক্রেট সদস্যরা।

ওয়াশিংটন পোষ্ট ও নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ওবামা প্রশাসন কর্তৃক রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা বিষয়ে ফ্লিন আলোচনা করেছিলেন। তবে ট্রাম্প প্রশাসন তা অস্বীকার করেছে।

এ নিয়ে আলোচনার মধ্যেই মঙ্গলবার হোয়াইট হাউসের পক্ষ থেকে মাইকেল ফ্লিনের পদত্যাগের খবর নিশ্চিত করা হয়। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন তিনি বিষয়টি সম্পর্কে নিশ্চিত নন।তবে ফ্লিনের প্রতি তার পূর্ন আস্থা রয়েছে।

অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাইকেল ফ্লিন ভোটের প্রচারের দিনগুলোতে জাতীয় নিরাপত্তা সম্পর্কিত বিষয়গুলোতে ট্রাম্পের পরামর্শক হিসেবে কাজ করেছেন। কখনো কখনো ট্রাম্পের প্রচার সমাবেশে সূচনা বক্তব্য নিয়েও আসতে দেখা গেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার সাবেক এই প্রধানকে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ