,

এয়ারপোর্টে NASA-র মুসলিম বিজ্ঞানী আটক ট্রাম্পের ফতোয়ায়

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :ট্রাম্প ক্ষমতায় আসার পরেই আমেরিকায় মুসলিম প্রবেশ নিয়ে নানা ধরনের ঘটনা শিরোনামে আসছে। যদিও আদালতে বাতিল হয়ে গিয়েছে ট্রাম্পের মুসলিম শরণার্থী নিষিদ্ধকরণের নির্দেশ। তবু এখনও নানা ধরনের ঘটনায় বিতর্ক তৈরি হচ্ছে। এবার মার্কিন নিরাপত্তারক্ষীরা আটক করল খোদ নাসার মুসলিম বিজ্ঞানীকে। ছুটি কাটিয়ে দেশে ফেরার সময় ভয়াবহ অভিজ্ঞতার শিকার হলেন নাসার বিজ্ঞানী সিদ বিক্কান্নাভার। জন্মসূত্রেও তিনি আমেরিকান। নাসার জেট প্রপালসান ল্যাবরেটরিতে কাজ করতেন তিনি।

দক্ষিণ আমেরিকায় ছুটি কাটাতে গিয়েছিলেন এই বিজ্ঞানী। সেখান থেকে ফিরে তিনি যখন জর্জ বুশ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামেন, তখন তিনি রীতিমত চমকে যান। তাকে সেখানে আটকে দেয় মার্কিন কাস্টম ও বর্ডার প্যাট্রল এজেন্ট। এসময় তার মুঠোফোনটি চাওয়া হয় ও এবং তাকে ফোনটি জোর করে পিন আনলক করতে বলা হয়। ওই ফোনটি ছিল NASA-র দেওয়া। আর সংস্থার নিয়ম অনুযায়ী, কাজ সংক্রান্ত কোন তথ্য প্রকাশ করা অপরাধ। তাই তিনি ফোন আনলক করতে চাননি। তা সত্ত্বেও তাঁর ফোন জমা রাখতে হয়। সেখান থেকে সব তথ্য কপি করে তবেই ফোন ফেরৎ দেওয়া হয়।

বাড়ি ফিরে একটি ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন, বর্তমানে NASA তার ফোনটি খতিয়ে দেখছে। কি কি তথ্য নেওয়া হয়ে থাকতে পারে, সেটা খতিয়ে দেখা হচ্ছে। তাঁকে সংস্থার পক্ষ থেকে একটি নতুন ফোন ও নতুন নম্বর দেওয়া হয়েছে বলেও জানা গেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে