,

ব্রিটেনের রানির টুইটার ম্যানেজার পদে বেতন ২৫ লাখ!

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :আপনি কি সোশ্যাল মিডিয়ার খুঁটিনাটি সম্পর্কে সাংঘাতিক দক্ষ? তাহলে আপনার জন্য অপেক্ষা করে আছে একটা দারুণ চাকরি। আপনাকে শুধু একটা টুইটার অ্যাকাউন্ট হ্যান্ডেল করতে হবে। বেতন পাবেন বছরে প্রায় ২৫ লাখ টাকা। কী? চোখটা জ্বলজ্বল করে উঠল? এবার জানা যাক পুরো বিষয়টি।

যে টুইটার হ্যান্ডেলটি চালানোর জন্য কর্মী খোঁজা হচ্ছে, সেটি হলো ব্রিটেনের রানি এলিজাবেথের। নতুন ডিজিটাল কমিউনিকেশন অফিসারের পদে লোক নেওয়া হবে বলে জানিয়ে বিজ্ঞাপন দিয়েছে বাকিংহাম প্যালেস। রানির অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে, ফুল-টাইম এই চাকরির জন্য মিলবে বার্ষিক ৩০,০০০ পাউন্ড। অর্থাৎ টাকার অংকে যার মূল্য ২৫ লাখের অধিক। রানির টুইটার হ্যান্ডেলে তার কাজকর্ম ও রাজ পরিবারের সঙ্গে জনগণের যোগাযোগের কথা তুলে ধরতে হবে। বিভিন্ন দেশে রানির সফর, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তার যোগদান ও রাজপরিবারের কাজকর্ম সম্পর্কে পোস্ট লিখতে হবে টুইটারে। শুধু টুইটারই নয়, ফেসবুক ও ইউ টিউবেই লিখতে হবে সেই পোস্ট।

জানা যায়, এই পদে আবেদন করতে হলে বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরতে হবে প্রার্থীকে। অভিজ্ঞতা থাকতে হবে ওয়েবসাইট পরিচালনার। ব্যক্তিকে হতে হবে দূরদর্শী ও সৃজনশীল। তার ছবি ও ভিডিও এর ধারণাও ভালো থাকা দরকার। রানির টুইটার ফলোয়ারের সংখ্যা ২.৭৭ মিলিয়ন। গত বছর জুনেই নিজের ৯০তম জন্মদিনে তার অনুগামীদের ধন্যবাদ জানিয়ে এলিজাবেথ বলেছিলেন, আমি ডিজিটালি যে বিশাল সংখ্যক শুভেচ্ছা পেয়েছি, তাতে আমি আপ্লুত। আপনাদের সবাইকে এজন্য ধন্যবাদ জানাই।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে