বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জার্মানির নতুন প্রেসিডেন্ট সাবেক পররাষ্ট্রমন্ত্রী স্টেইনমেয়ার

news-image

আন্তর্জাতিক ডেস্ক :জার্মানির প্রেসিডেন্ট হিসেবে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমেয়ারকেই বেছে নিল দেশটির আইনসভা। ৬১ বছর বয়সী সোশাল ডেমোক্রেট নেতা স্টেইনমেয়ার বর্তমানে দেশটির সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদদের মধ্যে অন্যতম।
প্রেসিডেন্ট নিযুক্ত হওয়ার পর ভাবা হচ্ছে, স্টেইনমেয়ার জার্মানিকে বিশ্বের দরবারে আদর্শিকভাবে অনেকদূর এগিয়ে নিয়ে যাবেন। যদিও গত মার্কিন নির্বাচনের প্রচারণাকালীন মুহুর্তে তিনি বর্তমান প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেন। সাবেক জার্মান এই আইনজীবী ট্রাম্পকে ‘ঘৃণা প্রচারক’ হিসেবে উল্লেখ করতেও ছাড়েন নি।
ভীতু রাজনীতিবিদদের সমালোচনাকারী এই নেতা মানুষের অধিকারের ব্যাপারে সবসময় সোচ্চার হয়ে কথা বলেন। বার্লিন পার্লামেন্টের ফেডারেল এসেম্বলি অধিবেশনে স্টেইনমেয়ারকে নির্বাচন করেন সদস্যরা। এতে তিনি মোট ১২৬০ ভোট থেকে ৯৩১ ভোট পান। এসময় জার্মানির ১৬টি প্রদেশের আইনজীবী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে, ওয়াল্টার স্টেইনমেয়ার দুই মেয়াদে প্রায় ৮ বছর জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিবিসি।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ