বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ষণ চেষ্টার অভিযোগে স্বামী ওম গ্রেফতার

news-image

আন্তর্জাতিক ডেস্ক :আশ্রমের একটি ঘরে ডেকে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে স্বামী ওম ও তার এক সঙ্গীকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। গত ৭ ফেব্রুয়ারি এ ঘটনা ঘটে বলে অভিযোগকারী দাবি করেছেন।

এর আগে বিগ বস ১০-এ যোগ দেয়ার পরেও মহিলাদের সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগ উঠেছিল স্বামী ওমের বিরুদ্ধে। সেটা ছিল টিভি অনুষ্ঠান। এবার বাস্তব জীবনেও এক মহিলার সঙ্গে অশ্লীলতার অভিযোগ।

গত ৭ ফেব্রুয়ারি নয়া দিল্লির রাজঘাট পাওয়ার হাউজের কাছে ওই মহিলার পোশাক খুলে শ্লীলতাহানীর চেষ্টা করা হয় বলে স্বামী ওম ও তার সঙ্গী সন্তোষ আনন্দের বিরুদ্ধে অভিযোগ।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই মহিলা জানান, রাজঘাট পাওয়ার হাউজের কাছে ব্যক্তিগত কাজে গিয়েছিলেন তিনি। তখনই স্বামী ওম এবং তার সঙ্গী তাকে কাছেই আশ্রমের একটি ঘরে ডেকে নিয়ে যান এবং ধর্ষণের চেষ্টা করেন। তিনি অনুনয়, বিনয় করলেও তারা তাকে মুক্তি দেননি। উল্টে তার ভাবমূর্তি খারাপ করে দেয়ার হুমকি দেয়া হয়।

এই অভিযোগের ভিত্তিতেই স্বামী ওম ও তার সঙ্গীকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। সোমবার ম্যাজিস্ট্রেটের সামনে অভিযোগকারীর বয়ান রেকর্ড করা হবে।

স্বামী ওমের বিরুদ্ধে এমন অভিযোগ নতুন হলেও এর আগে তার নিজের ভাইয়ের সম্পত্তি লুঠের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এখনও সেই মামলা চলছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ