রান্না প্রতিযোগিতায় অতিথি মিশেল ওবামা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : রান্না প্রতিযোগিতায় অতিথি বিচারক হচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রাক্তন ফার্স্ট লেডি মিশেল ওবামা।

ভালো খাদ্যাভ্যাসের পক্ষে পরামর্শ দিতে অভ্যস্ত মিশেল এর আগেও একটি রান্নার অনুষ্ঠানে অতিথি হয়েছিলেন।

সেরা রাঁধুনি খুঁজে বের করার প্রতিযোগিতা মাস্টার শেফ জুনিয়র খুবই জনপ্রিয় একটি টেলিভিশন প্রতিযোগিতা। বিখ্যাত রাঁধুনি গর্ডন রামসে অনুষ্ঠানের উপস্থাপক।

মাস্টার শেফ জুনিয়রের আগামী পর্বে অতিথি বিচারক হিসেবে দেখা যাবে মিশেলকে। তার সঙ্গে আরো কয়েকজন সেলেব্রিটি অতিথি বিচারক অনুষ্ঠানে থাকবেন।

লস অ্যাঞ্জেলেস টাইমসে শুক্রবার জানানো হয়েছে, এর আগে মাস্টার শেফ জুনিয়র খেতাবপ্রাপ্ত গ্রাহাম এলিয়ট, মারথা স্টুয়ার্ট ও মাপেটের বদলে আগামী পর্বে নতুন অতিথি বিচারক থাকবেন।

গত বছর হোয়াইট হাউসে ইনা গর্টেনের উপস্থাপনায় বেয়ারফুট কনটেসা নামে একটি রান্নার অনুষ্ঠানে অতিথি হয়েছিলেন মিশেল।

২০১৫ সালে অস্বাস্থ্যকর খাবারের বিরুদ্ধে প্রচারাভিযানের ঘোষণা দিয়েছিলেন মিশেল। বিশেষ করে স্কুলের শিক্ষার্থীদের দুপুরে স্বাস্থ্যকর খাবার পরিবেশনের জন্য সচেতনতা তৈরি করার কথা বলেছিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ