,

ভ্রমণ নিষেধাজ্ঞা প্রতিষ্ঠার শপথ নিলেন ট্রাম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভ্রমণ নিষেধাজ্ঞা প্রতিষ্ঠা করবেন বলে শপথ নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে জানান, আমি জানি সুপ্রিমকোর্টে গেলে রায় আমার পক্ষেই আসবে।

কিন্তু এখন আদালতের পথে হাঁটছেন না মার্কিন প্রেসিডেন্ট। বিবিসি জানায়, ভ্রমণ নিষেধাজ্ঞার বিষয়ে ‘নতুন নির্বাহী আদেশ’ প্রদানের বিষয়ে ভাবছেন তিনি।

এর আগের নির্বাহী আদেশটি যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্ট বাতিল করে দেয়। এই রায়ের বিপক্ষে ট্রাম্প প্রশাসনের আবেদনও খারিজ করে দেয়া হয়। এরপর সুপ্রিমকোর্টের দ্বারস্থ হতে পারতেন ট্রাম্প। কিন্তু মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে আইনি লড়াইয়ে যাওয়ার থেকে নতুন এবং আংশিক পরিবর্তিত একটি নির্বাহী আদেশ দিতে পারে ট্রাম্প প্রশাসন।

ফ্লোরিডায় সফরকালে মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের জানান, আমরা (আদালতের) এই লড়াইয়ে জয় পাব। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হল- এতে অনেক সময় লাগবে। আমরা জয় পাব। কিন্তু বর্তমানে বিকল্প কিছু ভাবছি আমরা। আমাদের কাছে অনেকগুলো বিকল্প রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে- নতুন করে নির্বাহী আদেশ প্রদান।

এ সময় তার কাছে জানতে চাওয়া হয়, নতুন নির্বাহী আদেশটি কতটুকু পরিবর্তন করবেন ট্রাম্প। তার উত্তরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, খুব সামান্যই পরিবর্তন করা হবে।

পূর্বের নির্বাহী আদেশ অনুসারে ৭টি মুসলিম দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেন মার্কিন প্রেসিডেন্ট। বিবিসি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে