,

আগামী দিনে জয় হবেই : ডোলান্ড ট্রাম্প

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :আদালত তার সিদ্ধান্ত খারিজ করে দেওয়ার পরেও, জয় হবে বলে এখনও আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প। তবে এই মুহূর্তে নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যে তার সরকার যাবে না, শুক্রবার সেই ইঙ্গিত দিয়ে রাখলেন তিনি।

মার্কিন প্রেসিডেন্টের নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দেয় আদালত। তার পর দু’দিন কেটে গেলেও এ বিষয়ে কোন মন্তব্য করতে চাননি মার্কিন প্রেসিডেন্ট। স্থানীয় সময় শুক্রবার এই নিয়ে প্রথমবার মুখ খুলেন তিনি।

ট্রাম্প বলেন, ‘যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা দেশের মানুষের নিরাপত্তার কথা ভেবে নেওয়া হয়েছে। আগামী দিনে জয় হবেই। ‘ তবে নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে তার সরকার যাবে কি না সেই বিষয়ে পরিষ্কার করে কোনও মন্তব্য করতে চাননি তিনি। বরং তিনি এদিন সাংবাদিক সম্মেলনে যা বলেছেন, তার অর্থ, প্রেসিডেন্টের সিদ্ধান্তে যাতে আদালত সিলমোহর দেয় সেই কারণে উপযুক্ত পরিকল্পনা করেই এগোবে হোয়াইট হাউস।

মার্কিন প্রেসিডেন্টের এদিনের বক্তব্য থেকে একথা পরিষ্কার এই মুহূর্তে আদালতের রায়ে খানিকটা ব্যাকফুটে থাকলেও আগামী দিনে মুসলিমদের আমেরিকায় প্রবেশ নিয়ে আরও কড়া পদক্ষেপ নিতে চলেছে তার সরকার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে