বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পেন্টাগন হামলার দায় স্বীকার

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন সন্ত্রাসবাদ দমনে নানা পদক্ষেপ নিতে শুরু করছেন, তখনই ট্রাম্প প্রশাসনকে নড়িয়ে দিয়েছে একটি চিঠি আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হচ্ছে। কুখ্যাত ৯/১১ সন্ত্রাসের স্মৃতিও জাগিয়ে দিয়েছে সেই চিঠিটি। চিঠিতে পেন্টাগন হামলার দায় স্বীকার করা হয়েছে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে উদ্দেশ্য করে ওই চিঠিটিতে লেখা, মার্কিন যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতিরই ফল ছিল ৯/১১ হামলা। চিঠিটি লিখেছে নিজেকে ৯/১১ সন্ত্রাসের মূলহোতা দাবি করা জঙ্গি খালিদ শেখ মহম্মদ।

১৮ পাতার ওই চিঠিটির শীর্ষে লেখা, ‘সাপের মাথা, বারাক ওবামা।’

মার্কিন প্রতিরক্ষা অ্যাটর্নি ডেভিড নেভিন জানিয়েছেন, চিঠির খালিদ শেখ মহম্মদ লেখা শুরু করেছিল ২০১৪-এ। চিঠিটিতে তারিখ দেয়া রয়েছে ৮ জানুয়ারি, ২০১৫। হোয়াইট হাউসে চিঠিটি পৌঁছায় ওবামার প্রেসিডেন্ট থাকার শেষ কয়েকদিনে। শেখ খালিদ মহম্মদ আপাতত গুয়ান্তেনামো বে ডিটেনশন সেন্টারে কয়েদি। সেখানে বসেই সে চিঠিটি লিখেছে।

চিঠিতে লেখা রয়েছে, ৯/১১-এ আমরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করিনি। তুমি, তোমার শাসকরাই আমাদের জমিতে ঢুকেছিল। ওই ভাগ্যবান দিনটিতে আল্লাহ হাইজ্যাকারদের পক্ষে ছিলেন যখন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও পেন্টাগন হামলার জন্য প্রস্তুতি চলছে। ৯/১১ হামলা পরিচালনার জন্য আল্লাহ আমাদের সাহায্য করেছিল। পুঁজিবাদ ধ্বংস করে তোমাদের প্যান্ট খুলে দিতে সাহায্য করেছিল আল্লাহ। স্বাধীনতা ও গণতন্ত্রের যে মুখোশ তোমরা পড়েছিলে, সেই মুখোশ খুলে ভণ্ডামিটা গোটা বিশ্বের কাছে প্রকাশিত হয়ে যায়।

মার্কিন প্রশাসনকে তীব্র আক্রমণ করে খালিদের চিঠিতে আরো লেখা, গাজায় আমাদের ভাই, বোন, বাচ্চাদের হত্যার রক্তে তোমাদের হাত এখনও ভিজে রয়েছে। আমাকে মেরে ফেলতে পারো। হাসতে হাসতে মরবো। যাবজ্জীবন কারাদণ্ড দিলেও খুশি হবো। একলা সেলে বসে শান্তিতে আল্লাহর নাম করবো।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ