বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিলে ধর্মঘট করছে পুলিশ, সহিংসতায় নিহত শতাধিক

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :ব্রাজিলে পুলিশ ধর্মঘটের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। গত এক সপ্তাহে সহিংসতায় শতাধিক লোক নিহত হয়েছে। দেশটির এসপিরিতো সানতো অঙ্গরাজ্যে পুলিশ ধর্মঘটের কারণে অপরাধীদের মধ্যে এসব সহিংসতার ঘটনা ঘটেছে।

ব্রাজিলে গত কয়েক বছর ধরে অর্থনৈতিক মন্দার কারণে সংকটে পড়েছে সরকারি বিভাগগুলো। বেতন বাড়ছে না কর্মকর্তা-কর্মচারীদের। এ পরিস্থিতিতে বেতন বাড়ানোর দাবিতে গত সপ্তাহে কর্মবিরতি শুরু করে এসপিরিতো সানতো অঙ্গরাজ্যের পুলিশ। এর ফলে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটতে শুরু করে। সবচেয়ে বেশি বাজে অবস্থা দেখা দেয় রাজ্যের রাজধানী ভিক্টোরিয়াতে। এখানে দুটি বাসে অগ্নিসংযোগ ও দোকানপাট লুটপাট হয়েছে। নিরাপত্তার কারণে রাজ্যের স্কুল-কলেজগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সেখানে ১ হাজার ২০০ সেনা সদস্য মোতায়েন করা হয়েছে।

হতাহতের ব্যাপারে সরকারের পক্ষে আনুষ্ঠানিক কোনো তথ্য জানানো না হলেও রাজ্য সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, ১০১ জন নিহতের খবর রেকর্ড করা হয়েছে।

পরিস্থিতি স্বাভাবিক করতে প্রথমে সেখানে ফেডারেল পুলিশ মোতায়েন করা হয়। তাতেও কাজ না হওয়া মোতায়েন করা হয় সেনা সদস্য। অপরদিকে ধর্মঘটে যাওয়া রাজ্য পুলিশ সদস্যদের পক্ষে আন্দোলনরত তাদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, বেতন শতভাগ না বাড়ালে পুলিশ সদস্যরা কাজে ফিরে যাবে না। বুধবার রাতে কয়েকজন পুলিশ কর্মকর্তার স্ত্রী রাজ্যের সরকারি কর্মকর্তাদের সঙ্গে দাবি-দাওয়ার বিষয়ে আলাপ করতে বৈঠক করেছেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ