সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়ার বিমান হামলায় তিন তুর্কি সেনা নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার উত্তরে রাশিয়ার বিমান হামলায় তুরস্কের তিন সেনা নিহত হয়েছে। তুর্কি সেনাবাহিনীর বরাত দিয়ে বৃহস্পতিবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

ইসলামিক স্টেটের হাত থেকে সিরিয়ার আল-বাব শহরটি উদ্ধারের জন্য বিদ্রোহীদের সহযোগিতা দিয়ে যাচ্ছে তুর্কি সেনাবাহিনীর কয়েকটি ইউনিট। সম্প্রতি রাশিয়াও তুরস্কের সঙ্গে যৌথভাবে আইএসের ওপর বিমান হামলা চালিয়ে যাচ্ছে।

তুরস্কের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, আল-বাবের কাছে একটি ভবনে তুর্কি সেনারা অবস্থান নিচ্ছিল। এসময় সেখানে রাশিয়ার যুদ্ধবিমান থেকে হামলা চালানো হয়। আইএসকে লক্ষ্য করেই হামলার পরিকল্পনা ছিল।

এতে বলা হয়েছে, ‘আমাদের ইউনিটগুলো যখন একটি ভবনে অবস্থান নিচ্ছিল, তখন দুর্ঘটনাবশতঃ সেখানে বোমা হামলায় তিন সেনা শহীদ হয়েছে।’

এদিকে এ ঘটনায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুঃখ প্রকাশ করেছেন বলে জানিয়েছে ক্রেমলিন। এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ প্রেসিডেন্ট পুতিন তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপে আল-বাব এলাকায় যে দুঃখজনক ঘটনায় তিন সেনার মৃত্যু হয়েছে সেজন্য শোক প্রকাশ করেছেন।’ ফোনে দুই নেতা ইসলামিক স্টেটসহ অন্য জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে হামলা জোরদারে একমত হয়েছেন বলেও এতে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী