সামরিক বাহিনীকে প্রস্তুত থাকার আহবান পুতিনের

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :রুশ বিমানবাহিনী ও সামরিকবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একইসঙ্গে মহড়া শুরু করারও নির্দেশ দিয়েছেন তিনি।

 

রাশিয়ার বার্তা সংস্থা তাস’র বরাত দিয়ে দ্য ইনডিপেনডেন্ট এ তথ্য জানায়। রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু জানান, যুদ্ধের জন্য সামরিক বাহিনীর সদস্যরা প্রস্তুত আছে কি না, তা যাচাই করতেই এই পদক্ষেপ নেয়া হয়েছে। একই সঙ্গে যুদ্ধকালীন ব্যবস্থা ঠিক আছে কি না, তাও খতিয়ে দেখা হবে। বিমানবাহিনীর মহড়া প্রস্তুতি এরই মধ্যে শুরু হয়ে গেছে। একই সঙ্গে সেনাসদস্যরাও যুদ্ধকালীন প্রশিক্ষণ নেওয়া শুরু করেছেন।

যুদ্ধকালীন মহড়ার ঘোষণা রাশিয়া এমন সময় দিল, যখন অন্যান্য শক্তির সঙ্গে রাশিয়ার সম্পর্কে উত্তেজনা বিরাজ করছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্কের ইঙ্গিত আসলেও, ন্যাটোভুক্ত দেশগুলোর সঙ্গেও রাশিয়ার সম্পর্কের অবনতি ঘটেছে। তাই সমরাস্ত্র বাড়ানোর পাশাপাশি ২০১৭ সালে সামরিক বাহিনীর পরিসর বড় করার যে পরিকল্পনা রাশিয়ার তাও তারা প্রকাশ করেছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ