বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাড়ি চাপা দিলে চালকের অভিনব শাস্তির সুপারিশ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের এবার বেপরোয়া গাড়ি চালালে হাসপাতালের জরুরি বিভাগে দাঁড়িয়ে দেখতে হবে দুর্ঘটনায় আক্রান্তদের কীভাবে অস্ত্রোপচার করা হয়। বেপরোয়া গাড়ি চালানো, গাড়ি চালাতে চালাতে মোবাইলে কথা বলা, সিগন্যাল ভাঙা, গতিসীমা ভেঙে গাড়ি চালানোর মতো অপরাধে এ ধরনের শাস্তিরই সুপারিশ করছে দেশটির সংসদীয় কমিটি। তাদের মতে, তা হলে বেপরোয়া গাড়ি চালকদের বোধগম্য হবে যে, নিয়ম ভাঙার পরিনাম কী হতে পারে। খবর আনন্দবাজার পত্রিকা।

পথ দুর্ঘটনা রুখতে এবং পরিবহণ সংক্রান্ত নিয়মকানুন ঢেলে সাজতে মোটর ভেহিকল্‌স আইনে সংশোধন করতে চাইছে নরেন্দ্র মোদি সরকার। সেই বিলে শাস্তি-জরিমানার পাশাপাশি নিয়ম ভাঙার অপরাধে জনসেবার কাজ করতে পাঠানোরও কথা রয়েছে। যেমন বিদেশে চালু রয়েছে। সেখানে নিয়ম ভাঙলে যে কোনও ধরনের জনসেবায় কাজ করতে পাঠানো হয়। ওই বিল খতিয়ে দেখে কমিটি জানতে চেয়েছিল, এ দেশে কী ধরনের জনসেবা করতে হবে। সড়ক পরিবহণ মন্ত্রণালয় কমিটিকে জানিয়েছে, এই বিষয়টি রাজ্য সরকার ঠিক করবে।

কমিটির সুপারিশ, মদ্যপান করে গাড়ি চালানোর সময় দুর্ঘটনায় কারও মৃত্যু হলে চালকের বিরুদ্ধে খুনের মামলা না হলেও, মানুষ হত্যার সমান দণ্ডনীয় শাস্তির ব্যবস্থা হোক। মদ্যপান করে কেউ গাড়ি চালাচ্ছে কি না, তা বুঝতে এখন নিঃশ্বাস বা রক্ত পরীক্ষা করা হয়। কমিটির মতে, রক্ত পরীক্ষার ব্যবস্থায় অনেক ফাঁকফোকর রয়েছে। কারণ মদ্যপান করে গাড়ি চালাতে গিয়ে ধরা পড়ার অনেক পরে রক্তপরীক্ষা হয়। ফলে রক্তে অ্যালকোহলের মাত্রা কমে যায়। নিঃশ্বাস পরীক্ষার যন্ত্রও উন্নত মানের নয়। এ জন্য আন্তর্জাতিক মানের যন্ত্র কেনার সুপারিশ করেছে কমিটি।

সংসদীয় কমিটির মতে, এখন ভারতের রাস্তায় গতির ঊর্ধ্বসীমা ঘণ্টায় ৮০ কিলোমিটার। অনেক হাইওয়ে ঘণ্টায় ১২০ কিলোমিটার গতিতে গাড়ি চালানোর জন্য তৈরি হলেও সেখানে ঊর্ধ্বসীমা ১০০ কিলোমিটারে বেঁধে দেওয়া হয়েছে। কিন্তু এমন অনেক বিদেশি গাড়ি চলছে, যাতে ২৪০ কিলোমিটার পর্যন্ত গতি তোলা যায়। এই গাড়িগুলি ইউরোপ বা আমেরিকার পরিকাঠামো অনুযায়ী তৈরি। কমিটির সুপারিশ, ভারতের পরিকাঠামো অনুযায়ী গতিসম্পন্ন গাড়ি তৈরি নিশ্চিত করতে আইন আনুক সরকার।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ