,

রোহিঙ্গাদের ওপর বর্বরতা চালাচ্ছে মিয়ানমার : পোপ

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের ওপর দেশটির সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্যাতন ও বর্বরতা চালাচ্ছে বলে কড়া সমালোচনা করেছেন খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস।

বুধবার সাপ্তাহিক ভাষণে এই সমালোচনা করেন তিনি।

পোপ বলেন, মুসলিম ও সাংস্কৃতিক বিশ্বাস নিয়ে বেঁচে থাকার ইচ্ছার কারণেই রোহিঙ্গাদের হত্যা করা হচ্ছে। তাদের ওপর চলছে নির্যাতন ও বর্বরতা।

তিনি বলেন, তারা (রোহিঙ্গা) বছরের পর বছর ধরে ভোগান্তির শিকার হচ্ছে। তাদের নির্যাতন চলছে। তাদের হত্যা করা হচ্ছে, কারণ তারা নিজেরদের সংস্কৃতি ও মুসলিম বিশ্বাস নিয়ে বাস করতে চায়। আর এ কারণেই তাদের মিয়ানমার থেকে বের করে দেয়া হয়েছে। কিন্তু তারা ভালো, শান্তিপ্রিয়। তারা খ্রিষ্টান নয়। তবে তারা আমাদের ভাইবোন।

প্রসঙ্গত, মিয়ানমারের মুসলিম রোহিঙ্গাদের ওপর পরিচালিত সরকারি বর্বরতার বিষয়ে গত সপ্তাহে প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘ। এ প্রতিবেদন প্রকাশের পরই মিয়ানমারের কঠোর সমালোচনা করলেন পোপ।

জাতিসংঘ প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারের উত্তরাংশের রাখাইন প্রদেশে রোহিঙ্গা মুসলিমদের ওপর বর্বর নির্যাতন চালাচ্ছে দেশটির সরকারি বাহিনী। সেখানে নির্বিচারে নারী-পুরুষ ও শিশুদের হত্যা করা হচ্ছে। চলছে ধর্ষণ ও বাড়ি-ঘরে অগ্নিসংযোগের ঘটনা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে