বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ষড়যন্ত্র রুখে দিবেন ট্রাম্প!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান জঙ্গি সংগঠনগুলিকে ক্রমাগত ভারতের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে! সম্প্রতি এমন এক বিস্ফোরক তথ্য উঠে এল মার্কিন বিশেষজ্ঞ দলের পর্যবেক্ষণে। ভারতে হামলার পিছনে একাধিক জঙ্গি সংগঠনের মাথা রয়েছে। আর সেই জঙ্গি সংগঠনগুলিকে পাকিস্তানি সেনারা সব রকমের সাহায্য করছে বলে জানা যায়।

ভারতে হামলা চালিয়ে কাশ্মীর ইস্যুটি সামনে তুলে আনাই পাকিস্তানের অন্যতম লক্ষ্য। আর সেই লক্ষ্য পূরণ করতেই ভারতে অশান্তি সৃষ্টির চেষ্টা ক্রমাগত চালিয়ে যাচ্ছে পাকিস্তান। মার্কিন বিশেষজ্ঞ দলের গলায় এমন সুর শোনার পর থেকেই ফের জল্পনা শুরু হয়েছে। ইসলামাবাদের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক কেমন হওয়া উচিত,এই বিষয়েও শীঘ্রই একটি রিপোর্ট প্রকাশ হবে। পাকিস্তান যাতে সন্ত্রাসকে আর পররাষ্ট্র নীতির অঙ্গ তৈরি করতে না পারে, সেদিকেই ট্রাম্প প্রশাসনের নজর দেওয়া উচিত বলেই মনে করছে দেশটির বিভিন্ন মহল। শুধু তাই নয়, ভারতকে অস্থির করে তোলার যে প্রয়োগ পাকিস্তান সব সময় করছে, তার বিরুদ্ধেও এবার ট্রাম্প সরকারের হুঁশিয়ারি দেওয়া প্রয়োজন বলেও মনে করছে মার্কিন প্রশাসন।

পাকিস্তানের মাটিকে ব্যবহার করে একাধিক জঙ্গি সংগঠন ভারতের মাটিতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। পাকিস্তানের বেশ কিছু নেতা ওই জঙ্গি সংগঠনগুলিকে মদত দিয়ে কাশ্মীরকেও অশান্ত করে তোলার চেষ্টা করছে বলেও অভিযোগ করা হয়েছে। ভারতের ভয়েই তাই পাকিস্তান তাদের সামরিক অস্ত্র ভাণ্ডার ক্রমাগত বাড়িয়ে চলেছে। ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ‘অতি সক্রিয়তা’ রুখে দিতে মার্কিন প্রশাসন যাতে চাপ সৃষ্টি করে, সেদিকে মত প্রকাশ করেছে মার্কিন পর্যবেক্ষকরা। সূত্র: কলকাতা টুয়েন্টিফোর সেভেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ