বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা মুসলিমবিরোধী কি না: আদালত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সাত দেশের ওপর নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা মুসলিমদের প্রতি বৈষম্যমূলক কি না, জানতে চেয়েছেন দেশটির একটি আপিল আদালত।

সাত মুসলিম দেশের সব শরণার্থী এবং পর্যটকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণ সাময়িকভাবে নিষিদ্ধ করে নির্বাহী আদেশ জারি করেছিলেন ট্রাম্প। গত সপ্তাহে আদালতের রায়ে এ নিষেধাজ্ঞা স্থগিত হয়ে যায়।

এই নির্বাহী আদেশের ফলে বিশ্বের ১৫ ভাগ মুসলমান ক্ষতিগ্রস্ত হওয়ায় এটি বৈষম্যমূলক হিসেবে বিবেচিত হবে কি না তা জানতে চেয়েছেন আপিল আদালতের বিচারপতি রিচার্ড ক্লিফটন।

এ বিচারপতি যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোর আপিল আদালতের তিন সদস্যের বেঞ্চের সদস্য, এ বেঞ্চ থেকেই চলতি সপ্তাহের শেষের দিকে ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা স্থগিত করে দেয়া রায়ের বিরুদ্ধে করা আপিলের রায় দেবেন।

স্থানীয় সময় মঙ্গলবার আদালতে বিচারপতি ও সরকারি অ্যাটর্নিদের মধ্যে এক ঘণ্টা শুনানি অনুষ্ঠিত হয়।

তবে যুক্তরাষ্ট্রের এ নবম সার্কিট আপিল আদালত যে সিদ্ধান্তই জানাক না কেন, ভ্রমণ নিষেধাজ্ঞা সংক্রান্ত মামলার নিষ্পত্তি সুপ্রিম কোর্টেই হবে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ