,

ট্রাম্পকে ভোট দেওয়ায় ভেঙে গেলো ২২ বছরের সংসার

news-image

আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেওয়ায় ২২ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন গেইল ম্যাকরমিক নামের ৭৩ বছর বয়সী এক মার্কিন নারী। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) এ তথ্য প্রকাশ করেছে।

গেইল ম্যাককরমিক হলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত কারারক্ষী। তার স্বামী গত বছর বন্ধুদের সঙ্গে মধ্যাহ্নভোজের সময় ট্রাম্পকে ভোট দেওয়ার পরিকল্পনা করেছেন বলে জানান। তার মুখে একথা শুনে হতবাক হয়ে যান ম্যাকরমিক! কারণ ট্রাম্পের প্রতি স্বামীর সমর্থনকে বিশ্বাসঘাতকতা হিসেবেই দেখেছেন তিনি।

ম্যাকরমিকের ভাষ্য, ‘ভাবতেই পারিনি সে ট্রাম্পকে ভোট দেবে। মনে হচ্ছিলো নিজেই নিজেকে বোকা বানিয়ে ফেললাম! এতগুলো বছর এক ছাদের নিচে থেকে এরকম কিছুর সম্মুখীন হইনি। কম বয়সে কখনও মেনে নিতাম না এমন অনেক কিছুই যে বিয়ের পর গ্রহণ করে এসেছি তা উপলব্ধি হলো আমার। তাই সব বিষয়ে আমার দৃষ্টিভঙ্গি উপস্থাপনের সুযোগ তৈরির প্রয়োজনীয়তা থেকে বিয়েবিচ্ছেদের সিদ্ধান্ত নিতে হলো।’

আধুনিক যুক্তরাষ্ট্রের সবচেয়ে আলোচিত প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জয়ী হওয়ার কারণে আমেরিকায় ঘরে ঘরে বিভক্তি তৈরি হয়েছে। অনেক মার্কিনির মতে, তাদের আবেগে এতটা ক্ষত কখনও তৈরি হয়নি।

এদিকে ট্রাম্পকে সমর্থন জানানোর কারণে পরিবার ও বন্ধুদের প্রবল নেতিবাচক প্রতিক্রিয়ার মুখে পড়েছেন বলে জানান ওহাইওর ২৫ বছর বয়সী ট্রাকচালক রব ব্রুনেলো। তিনি বলেন, ‘মানুষ বিশ্বাস করেনি হিলারিকে হারাতে পারেন ট্রাম্প। মূলত এ কারণে নির্বাচনের ফল প্রকাশের পর এর সঙ্গে মানিয়ে নিতে বেগ পেতে হচ্ছে তাদের।’

ডোনাল্ড ট্রাম্পের অন্ধ সমর্থক আরও আছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে ফেসবুকে ঝগড়ার কারণে বাল্যবন্ধুর সঙ্গে কথা বলেন না ফিলাডেলফিয়ার ৬৪ বছর বয়সী অবসরপ্রাপ্ত পুলিশ উইলিয়াম লোমি। তার ভাষ্য, ‘ট্রাম্পকে সমর্থন জানিয়ে আমার বন্ধুকে কিছু প্রশ্ন করেছিলাম, ওর পছন্দ হয়নি। এ কারণে আমাকে বাজে মেসেজ দিয়েছে। এরপর থেকে আমরা একে অপরের সঙ্গে কথা বলি না।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে