,

বাণিজ্য চুক্তি করতে চীন যাচ্ছেন থেরেসা মে

news-image

আন্তর্জাতিক ডেস্ক :ইউরোপীয় ইউনিয়ন থেকে সরে আসার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জাতীয় অর্থনীতি মজবুত করার প্রস্তুতি হিসেবে বিশ্বে বাণিজ্যের দিক দিয়ে ক্ষমতাশীল রাষ্ট্রগুলো সফর করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। এরই অংশ হিসেবে এবার চীন সফরে যাচ্ছেন তিনি। ব্রিটেনের পূর্ববর্তী সরকারের সঙ্গে চীনের যে সুসম্পর্ক ছিল, তা পুনরুজ্জীবিত করাই এ সফরের লক্ষ্য। মঙ্গলবার ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, চলতি বছরের মে মাসে চীনে অনুষ্ঠিতব্য ‘ওয়ান বেল্ট, ওয়ান রোড’ শীর্ষক সম্মেলনে অংশ নিতে আমন্ত্রণ পেয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। গত বছরই চীনা সরকার এ আমন্ত্রণ পাঠিয়েছে তাকে। অবশ্য এ আয়োজনে তিনি থাকবেন কিনা ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসবভন থেকে মঙ্গলবার (৭ মে) পর্যন্ত তা নিশ্চিত করা হয়নি।
ব্রিটেনের অর্থমন্ত্রীর পদ থেকে জর্জ ওসবর্নকে অপসারণের পর গত কয়েক মাসে চীনের সঙ্গে সম্পর্কটা ভালো যাচ্ছে না যুক্তরাজ্যের। এ ছাড়া গত বছরের জুলাইয়ে জাতীয় নিরাপত্তা উদ্বেগের কথা ভেবে আকস্মিকভাবে ১৮ বিলিয়ন পাউন্ড বাজেটের হিঙ্কলে পয়েন্ট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট পর্যালোচনার সিদ্ধান্ত নিলে ব্রিটেনের নতুন রক্ষণশীল সরকারের সঙ্গে চীনের সম্পর্কের অবনতি ঘটে।
তাই দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করাও এ সফরে থেরেসা মের অন্যতম লক্ষ্য। সাবেক চ্যান্সেলর ওসবর্ন ছয় বছর ধরে বেইজিংয়ের সঙ্গে উষ্ণ বাণিজ্যিক সম্পর্ক ধরে রেখেছিলেন। ধারণা করা হচ্ছে, ওসবর্নের অনুপস্থিতি চীন ও ব্রিটেনের বাণিজ্যিক সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলেছে। মূলত এ কারণেই চীন সফরকে থেরেসা মে অধিক গুরুত্ব দিচ্ছেন।

চলতি মাসে ব্রিটিশ প্রধানমন্ত্রী জানান, চীন, ব্রাজিল ও উপসাগরীয় দেশগুলো বাণিজ্য চুক্তিতে আগ্রহ প্রকাশ করেছে। এ ছাড়া অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ভারতের সঙ্গে ব্রিটেনের বাণিজ্যিক সম্পর্কের ব্যাপারে আলোচনা শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।
বৈশ্বিক বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে চলতি বছর থেকে ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ও তুরস্ক সফর করেছেন থেরেসা মে। গত বছরের বড়দিনের আগে বাহরাইনেও গিয়েছিলেন তিনি। এ ছাড়া তার আমন্ত্রণে ব্রিটেন সফর করেছে ইসরায়েল ও ইতালি সরকার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে