,

কৈলাশ সত্যার্থীর নোবেল পুরস্কার চুরি

news-image

নিউজ ডেস্ক : শান্তিতে নোবেল বিজয়ী এবং সমাজকর্মী কৈলাশ সত্যার্থীর নোবেল পুরস্কার চুরি হয়েছে। সোমবার রাতে নয়া দিল্লিতে তার বাড়ি থেকে নোবেল পুরস্কারটি চুরি হয়। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

তবে এটি মূল পুরস্কারের প্রতিলিপি (রেপলিকা)। আসল পুরস্কারটি রাষ্ট্রপতি ভবনে সংরক্ষিত আছে। কৈলাশের বাড়ি থেকে নোবেল পুরস্কারসহ আরো অনেক কিছু চুরি হয়েছে।

প্রখ্যাত শিশু অধিকারকর্মী কৈলাশ সত্যার্থী ২০১৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। তিনি ‘বাচপান বাচাও আন্দোলন’ এর প্রতিষ্ঠাতা। এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে শ্রমজীবী শিশুদের নিয়ে কাজ করছে।

বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন সত্যার্থী। নোবেল পুরস্কার চুরির ঘটনাকে বেশ গুরুত্বের সঙ্গে দেখছে পুলিশ। এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। অপরাধ এবং ফরেসনিক দল ঘটনাস্থল থেকে আঙুলের ছাপ এবং অন্যান্য প্রমাণাদি সংগ্রহ করেছে।

এর আগে গত বছরের নভেম্বরে কংগ্রেস নেতা এবং লোকসভার এমপি শশী থারুরের বাড়ি থেকে প্রধানমন্ত্রীর তরফ থেকে পুরস্কার হিসেবে দেয়া বেশ কয়েকটি মূর্তি, তামার তৈরি গান্ধী চশমাসহ বেশ কিছু মূল্যবান জিনিস চুরি হয়।

সত্যার্থীর বাড়ি থেকে নোবেল চুরির ঘটনায় দিল্লিজুড়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর