,

মোদির রাজ্যে তরুণীকে ধর্ষণে অভিযুক্ত পাঁচ বিজেপি নেতা

news-image

আন্তর্জাতিক ডেস্ক :ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে ২৪ বছরের এক তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে ১০ জনের বিরুদ্ধে। যাদের মধ্যে পাঁচ জন সক্রিয় বিজেপি কর্মী।

ওই রাজ্যের আমেদাবাদ মিরর পত্রিকায় প্রকাশিত হয়েছে এই খবর।

জানা গেছে, গুজরাটের কচ্ছ এলাকার ২৪ বছরের ওই তরুণীকে বিজেপির সদস্যপদ করিয়ে দেওয়ার লোভ দেখিয়ে ধর্ষণ করা হয়। সমগ্র প্রক্রিয়া ক্যামেরাবন্দী করে রাখে দুষ্কৃতিকারীরা। পরে তরুণীকে ব্ল্যাকমেল করে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ। অভিযুক্তদের মধ্যে প্রভাবশালী রাজনীতিবিদ সহ অনেক বড় ব্যবসায়ী রয়েছে। এফআইআরে উল্লিখিত দশজনের মধ্যে রয়েছে বিজেপির সক্রিয় পাঁচ কর্মীর নাম। যারা হল শান্তিলাল সোলাঙ্কি, বিপুল ঠাক্কর, অশ্বিন ঠাক্কর, গোবিন্দ এবং চেতন ঠাক্কর। অভিযুক্ত সকলের বিরুদ্ধেই তথ্য প্রযুক্তি আইনে মামলা রুজু করা হয়েছে। এছাড়াও তরুণীকে অপহরণ, ধর্ষণ এবং ব্ল্যাকমেল করার অভিযোগ দায়ের করা হয়েছে অভিযুক্ত দশজনের বিরুদ্ধে।

কচ্ছ এলাকার বিজেপি সভাপতি কেশুভাই প্যাটেল নির্যাতিতা তরুণীর পাশে দাঁড়িয়েছেন। তাঁর কথায়, “এই ঘটনায় পাঁচ জন বিজেপি নেতার নাম জড়িয়েছে। অভিযুক্তেরা দোষী প্রমাণিত হলে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে। ”

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে