বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘যুক্তরাষ্ট্রে হামলা হলে দায়ী থাকবে ওই বিচারক’

news-image

আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একের পর এক আইনি বাধার মুখোমুখি হয়ে হচ্ছে। এর ফলে তিনি তার নিজ দেশেরই বিচারক ও বিচারব্যবস্থার ওপর বেজায় চটেছেন।

সর্বশেষ সাত মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণের ওপর ট্রাম্পের জারি করা নিষেধাজ্ঞা স্থগিত করেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালতের ওই স্থগিতাদেশের পর নিজের টুইটারে ওই বিচারককে বলা যায় হুমকি দিয়েছেন ট্রাম্প। আর বাধ্য হয়েই সীমান্তে ‘সতর্ক’ তল্লাশির পরামর্শ দিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই বিচারক ও বিচারব্যবস্থার প্রতি অনেক বেশি ক্ষিপ্ত হয়েছেন। তিনি তার এই ক্ষোভ ঢেলেছেন টুইটারে। এক টুইটে তিনি লেখেন, ‘ এটা আমি বিশ্বাস করতে পারছি না যে বিচারক দেশকে এমন বিপদে ফেলতে পারেন। যদি পরবর্তীতে কিছু ঘটে, তাহলে ওই বিচারক আর বিচারব্যবস্থা দায়ী থাকবে। জনতা খারাপ কিছুর জন্য তাকেও ঢালাওভাবে দোষ দেবে। ’

ট্রাম্পের টুইটারের সূত্র ধরে এ নিয়ে আজ সোমবার সকালে বিবিসি একটি খবর প্রকাশ করে। সেখানে বলা হয়েছে, ট্রাম্প যুক্তরাষ্ট্রের সীমান্তের কর্মকর্তাদের ‘খুবই সতর্ক’ থাকার পরামর্শ দিয়েছেন। টুইটে ট্রাম্প উল্লেখ করেন, ‘আদালত কাজ করাকে খুবই কঠিন করে দিচ্ছেন। ’

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ