শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তুরস্কে আইএস বিরোধী অভিযানে আটক ৪৬০

news-image

আন্তর্জাতিক ডেস্ক :তুরস্কে সাম্প্রতিক মাসগুলোতে একাধিক নাশকতার ঘটনা ঘটেছে। এসব ঘটনার জন্য বামপন্থী পিকেকে এবং ইরাক-সিরিয়ায় সক্রিয় আইএসকে দায়ী করে আসছে দেশটির নিরাপত্তা বাহিনী। এর জের ধরে তুরস্কে সম্প্রতি এক অভিযান চালিয়েছে দেশটির পুলিশ। দেশটির অন্তত ১৮টি প্রদেশ জুড়ে চালানো এই অভিযানে ইসলামিক স্টেট (আইএস) সদস্য সন্দেহে প্রায় ৪৬০ জনকে আটক করেছে তারা। তুরস্কের রাষ্ট্রীয় আনাদুলু সংবাদ সংস্থা তাদের এক প্রতিবেদনে এ খবর নিশ্চিত করেছে।

এই প্রতিবেদনে বলা হয়ছে, যাদেরককে আটক করা হয়েছে তাদের মধ্যে রাজধানী আংকারায় অন্তত ৬০ জন, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সানলিউরফায় ১৫০ জন, সিরীয় সীমান্তবর্তী গাজিয়ানটেপে ৪৭ জন আটক হয়েছেন।

দেশটির নিরাপত্তা বাহিনী জানিয়েছেন, ইজমির প্রদেশে হামলার প্রস্তুতিকালে আইএসের সন্দেহভাজন ৯ সদস্যকে আটক করা হয়েছে। এছাড়া ইস্তাম্বুল এবং পার্শ্ববর্তী কোচায়েলি প্রদেশ থেকে হামলা পরিকল্পনার অভিযোগে ১৮জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে ১০জন শিশুসহ ১৪জন বিদেশী নাগরিকও রয়েছে।

উল্লেখ্য গত ১ জানুয়ারি ইংরেজি নববর্ষ উদযাপনের অনুষ্ঠানে ইস্তাম্বুলের রেইনা নৈশক্লাবে এলোপাথাড়ি গুলি চালিয়ে ৩৯ জনকে হত্যা করা হয়। পরবর্তীতে এ হামলার দায় স্বীকার করে নেয় আইএস। এদিকে এ হামলায় জড়িত অভিযোগে আবদুলগাদির মাশারিপভ নামে উজবেক বংশোদ্ভূত এক তরুণকে আটক করেছে পুলিশ। আটককৃত মাশারিপভ হত্যাযজ্ঞের ব্যাপারে আত্মস্বীকৃতি দিয়েছে বলে কর্তৃপক্ষের দাবি করেছে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ