শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘কোনও সমঝোতা নয়, পাক অধীকৃত কাশ্মীর আমাদেরই’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কোনও সমঝোতা নয়৷ কোনও বাইরের তদন্তও নয়৷ পাক অধীকৃত কাশ্মীর আমাদেরই৷ সোমবার সর্বদলীয় বৈঠকে সাফ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
পাক অধীকৃত কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে অভিযোগ তুলেছিল পাকিস্তান৷ এই মর্মে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ একটি চিঠিও লেখেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশনকে৷ তার উত্তরেই ভারত সরকারের কাছে চিঠি পাঠায় কমিশন৷ সত্যিই পাক অধীকৃত কাশ্মীরে কোনও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে কিনা, তা খতিয়ে দেখার প্রস্তাব দেওয়া হয়৷ সে কথা বৈঠকে জানান বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ যদিও আজকের বৈঠকে এই প্রস্তাব খারিজ করে দেওয়া হয়েছে৷ সেই সঙ্গে প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন, বাইরের কোনও তদন্তের প্রয়োজন নেই৷ পাকিস্তানের বিরুদ্ধে অবস্থানের কোন সমঝোতারও দরকার নেই৷ পাক অধীকৃত কাশ্মীর যে ভারতেরই, তা এদিন জোর দিয়ে জানিয়ে দেন প্রধানমন্ত্রী৷
এদিন প্রতিটি রাজনৈতিক দলই কোনওরকম বাইরের তদন্তে সায় দেয়নি৷ দেশের অভ্যন্তরীণ কাজকর্মে তা প্রভাব ফেলতে পারেই বলে সকলে একমত হয়েছেন৷ তবে সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি জানিয়েছেন, আমাদের দেশের মানবাধিকার রক্ষার দল প্রয়োজন হলে পুরো পরিস্থিতি খতিয়ে দেখতে পারে৷

তবে যে কোনও বিষয়ে আলোচনার পথ খোলা আছে বলে এদিনের বৈঠকে জানান প্রধানমন্ত্রী৷

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ