,

পাকিস্তানে জন্ম নিয়ে ভারতে ভোট দিলেন যে নারী!

news-image

আন্তর্জাতিক ডেস্ক :পাকিস্তানে জন্ম হলেও তিনি জীবনের প্রথম ভোটটি দিলেন ভারতে! কারণ ভারতই যে তার শ্বশুরবাড়ি। শনিবার পাঞ্জাবে জীবনের প্রথম ভোট দিলেন পাকিস্তানি বংশোদ্ভূত তাহিরা মকবুল নামে এক নারী। ২০০৩ সালে পাঞ্জাবের গুরুদাসপুরের এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয় পাকিস্তানের নারী তাহিরা মকবুলের। ২২ বছর বয়স পর্যন্ত তিনি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ফয়সালাবাদ জেলার বাসিন্দা ছিলেন। ভারতে বিয়ে হওয়ায় বর্তমানে তিনি ভারতের নাগরিক। ২০১৬ সালের এপ্রিলে এ দেশের নাগরিকত্ব পেয়েছেন তাহিরা। শনিবার পাঞ্জাবের ভোটে গুরুদাসপুরের কাদিয়ানে জীবনের প্রথম গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন তিনি।

তাহিরা আহমেদিয়া মুসলিম সম্প্রদায়ের। পাকিস্তানে এই সম্প্রদায়কে ইসলাম হিসেবে গণ্য করা হয় না। সে দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য পৃথক ৫ শতাংশ সংরক্ষিত আসনেই ভোট দিতে হয় আহমেদিয়া মুসলিম সম্প্রদায়কে। কিন্তু তাহিরা নিজেকে বরাবর মুসলমান হিসেবেই বিশ্বাস করেন। তাই পাকিস্তানে তিনি ভোটই দেবেন না ঠিক করেন। ভারতে বিয়ে হওয়ার পর এখন ৩৫ বছরের তাহিরা স্বচ্ছন্দ্যে ভোট দিলেন। ভোট দিয়ে তাহিরা বলেন, ‘ভোটের দিন আমার কাছে ঈদের মতো। ভারতীয় হওয়ার পর আমি এখন ভারতীয় গণতান্ত্রিক ব্যবস্থার একজন গর্বিত নাগরিক।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে