শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেলিভিশন বিজ্ঞাপনের মূল্য বাড়ছে ট্রাম্পের জন্য  !

news-image

আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেলিভিশন দেখার অভ্যাসকে ব্যবসায়িক স্বার্থে কাজে লাগাচ্ছে দেশটির দু’টি শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেল এমএসএনবিসি এবং ফক্স নিউজ। গত কয়েক সপ্তাহে চ্যানেলগুলো তাদের কয়েকটি অনুষ্ঠানের বিজ্ঞাপনমূল্য উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে।

নির্বাচন পরবর্তী সময়ে এমএসএনবিসি-র ‘মর্নিং জো’ অনুষ্ঠানের বিজ্ঞাপনমূল্য দ্বিগুণ করা হয়েছে। ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক হয়েছে অনুষ্ঠানটির সঞ্চালক জো স্কারবোরোর। প্রতিদিন সকালেই ট্রাম্প অনুষ্ঠানটি দেখেন বলেও বিভিন্ন প্রতিবেদনে বলা হয়।

ফক্স নিউজ-এর “দ্য ও’রেইলি ফ্যাক্টর” এমনই আরেকটি অনুষ্ঠান, ট্রাম্প যার নিয়মিত দর্শক এবং তিনি অনুষ্ঠানটির কথা বিভিন্ন সময়ে দেওয়া বক্তব্যেও উল্লেখ করেছেন। অনুষ্ঠানটির বিজ্ঞাপনমূল্য ৫০ শতাংশ বাড়ানো হয়েছে।

এক মিডিয়া বিশ্লেষক জানিয়েছেন, ‘প্রেসিডেন্টের টেলিভিশন দেখার অভ্যাসের কারণেই বিজ্ঞাপনদাতারা ওইসব অনুষ্ঠানের দিকে ঝুঁকছেন।’

ওয়াশিংটনের এক বিশিষ্ট মিডিয়া কনসালট্যান্ট জানান, তার গ্রাহকরা চলতি সপ্তাহে কেবল ‘মর্নিং জো’ এবং “দ্য ও’রেইলি ফ্যাক্টর” অনুষ্ঠানেই বিজ্ঞাপনের আগ্রহ প্রকাশ করেছে। এসব গ্রাহকের মধ্যে রয়েছে বৃহৎ ব্যাংক, ফার্মাসিটিক্যাল কোম্পানি।

ওই মিডিয়া কনসালট্যান্ট আরও জানান, ট্রাম্প শুধু তা দেখেনই না, বরং তা নিয়ে টুইটারে মন্তব্যও করেন। তাই বিজ্ঞাপনদাতারা সেদিকে আগ্রহ দেখাচ্ছে।

এমএসএনবিসি-র এক সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো জানাচ্ছে, ‘মর্নিং জো’ অনুষ্ঠানের বিজ্ঞাপনমূল্য আরও বাড়ানো হতে পারে। ওয়াশিংটন ডিসি এবং নিউ ইয়র্কভিত্তিক কৌশলগত বিজ্ঞাপন সেখানে বেশি স্থান পাবে বলে মনে করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ