,

নারীর কানে আটকা পড়েছিল অজগর

news-image

আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রের অরেগন প্রদেশে এক নারীর কানের ছিদ্রে আটকে গিয়েছিল তার পোষা আজগর সাপ। অ্যাশলে গ্লো নামের ওই নারী হাসপাতালে বসেই সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেছিল যা ইন্টারনেটে ভাইরাল হয়ে পড়ে। ছবিতে দেখা যায়, অ্যাশলের কানের ছিদ্র থেকে ঝুলছে একটা ছোট অজগর সাপ।

এই ছবি ফেসবুকে পোস্ট করে অ্যাশলে লিখেছে, শখের বশেই বাড়িতে অজগর সাপটি পুষেছিল সে। তাকে সে বার্ট বলে ডাকতো। একদিন সে অজগরটিকে গলায় পেঁচিয়েছিল সেলফি তোলার জন্য। কিন্তু গলার কাছে নিতেই অ্যাশলের কানের ছিদ্র যেটাতে কানের দুল পড়া হয়, তার ভেতরে মাথা ঢুকিয়ে দেয় ছোট অজগরটি।

এরপর কানের লতার ওই ছিদ্রের ভেতর দিয়ে নিজের শরীরের অর্ধেক পর্যন্ত গিয়ে মোটা পেটের কারণে আটকে যায় সাপটি। অনেকবার টানাটানি করেও অজগরটিকে করতে ব্যর্থ হয় অ্যাশলে। অজগর কানে থাকা অবস্থাতেই অ্যাশলে যায় হাসপাতালে। অতপর অপারেশন করে মুক্ত করা হয় অজগরকে।

ফেসবুকে অ্যাশলে লিখেছে “এটা এত দ্রুত ঘটলো, আমি কিছু বুঝার আগেই…। অজগরের জন্য খারাপ লাগছিল”। তিনি আরও লিখেছেন “ডাক্তাররা আমার কান অবশ করে অজগরটিকে বের করে। আমার কানও কাটা পড়েনি। ধন্যবাদ ঈশ্বর”।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে