শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের নিষেধাজ্ঞা রদ করলেন সিয়াটলের আদালত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মুসলিমপ্রধান সাত দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা সারা দেশে সাময়িকভাবে রদ করেছেন সিয়াটলের মার্কিন আদালত।

বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, ট্রাম্পের নিষেধাজ্ঞা–বিষয়ক নির্বাহী আদেশকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলো চ্যালেঞ্জ করছে না বলে অভিযোগ করেন সরকারি আইনজীবীরা। এর পরিপ্রেক্ষিতে গতকাল শুক্রবার বিচারক জেমস রবার্ট এই আদেশ দেন।

মুসলিমপ্রধান সাত দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞার প্রতিবাদে গত সপ্তাহে ব্যাপক বিক্ষোভ চলে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এসব দেশের নাগরিকদের ৬০ হাজার ভিসা বাতিল করা হয়েছে।

ট্রাম্পের নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের শরণার্থী গ্রহণ কর্মসূচি ১২০ দিনের জন্য রদ করা হয়। সিরীয় শরণার্থী প্রবেশে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি হয়েছে। এ ছাড়া ইরাক, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেনের নাগরিকদের ভিসা ৯০ দিন পর্যন্ত রদ করা হয়।

এর আগে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি ফেডারেল আদালত ভিসাধারীদের বিতাড়নের ওপর সাময়িক স্থগিতাদেশ জারি করেন। তবে সিয়াটল আদালত প্রথমবারের মতো সারা দেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা স্থগিত করলেন।

ট্রাম্পের নির্বাহী আদেশকে চ্যালেঞ্জ করে ভার্জিনিয়া, নিউইয়র্ক, ম্যাসাচুসেটস ও মিশিগানে মামলা চলছে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ