শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যৌন নিপীড়নের দায়ে সৌদি কূটনীতিককে বেত্রাঘাত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সিঙ্গাপুরে এক হোটেলকর্মীকে যৌন নিপীড়নের দায়ে সৌদি আরবের এক সৌদি কূটনীতিককে বেত্রাঘাত ও ২৬ মাসের বেশি কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত।

দণ্ডিত ইয়াহিয়া আ. আলজাহরানি (৩৯) সৌদি আরবের বেইজিং দূতাবাসে নিযুক্ত আছেন।

আদালতের রায়ে এই সৌদি কূটনীতিককে চারটি বেত্রাঘাত করতে বলা হয়েছে। অপরদিকে তিনি এ রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন।

গত শুক্রবার সিঙ্গাপুরভিত্তিক দৈনিক স্ট্রেইটস টাইমস জানায়, গত বছর ছুটি কাটানোর সময় সিঙ্গাপুর সিটিতে শিক্ষানবীশ এক হোটেলকর্মীর সঙ্গে এই ঘটনা ঘটান কূটনীতিক আলজাহরানি।

উল্লেখ্য, সিঙ্গাপুরে পুরুষ অপরাধীদের বেত্রাঘাতের বিধান রয়েছে। যৌন নিপীড়ন, মাদক সংক্রান্ত অপরাধ, দাঙ্গা ও ভাঙচুর এবং অবৈধ অভিবাসীদের এই শাস্তি দেওয়া হয়। অবশ্য সৌদি আরবেও এই শাস্তির প্রচলন রয়েছে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ