,

সাগরতলে ৩০০ কোটি বছর আগের মহাদেশ!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিশাল মহাদেশের অস্তিত্ব পাওয়া গেছে। আছে এর চিহ্ন। গবেষকরা দাবি করেছেন, মহাদেশটি ৩০০ কোটি বছরের পুরোনো। মহাদেশটি দেখতে যেতে হবে সাগরতলে। ভারত মহাসাগরের তলদেশে পাওয়া গেছে ওই মহাদেশের অংশ।

সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’ জানিয়েছে, ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মরিশাসের কাছে সাগরতলে ওই মহাদেশের অস্তিত্ব পাওয়া গেছে।

গবেষকদের দাবি, এটা ‘হারিয়ে যাওয়া মহাদেশ’। কোটি কোটি বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়া গন্ডোয়ানা মহাদেশের একটি অংশ বলে দাবি করছেন তাঁরা। এর যুক্তি হিসেবে রঙিন গোমেদ পাথর যা জারকন নামে পরিচিত তাকেই তুলে ধরেছেন তাঁরা। গবেষকদের দাবি, বৈচিত্র্যময় ওই পাথরের চিহ্নের উপস্থিতিই প্রমাণ করে দেয় এটি মহাদেশের অংশ। আর গন্ডোয়ানা শেষ হয়ে যাওয়ার পর থাকা চিহ্ন।

গন্ডোয়ানা প্রাচীন একটি মহাদেশের নাম। দক্ষিণ গোলার্ধের বেশির ভাগ ভূভাগ এই মহাদেশের অন্তর্ভুক্ত ছিল।

দক্ষিণ আফ্রিকার উইটওয়াটারস্রান্ড বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ববিদ লুইস অ্যাশওয়াল জানান, মরিশাসের কাছে সাগরতলে যে জারকন (গোমেদ পাথর) পাওয়া যায়, এতে বোঝা যাচ্ছে এলাকাটি মহাদেশের কোনো অংশ।

বলা হয়, ভারত মহাসাগরের দ্বীপ মরিশাসের জন্ম হয় আগ্নেয়গিরির কারণে। নতুন ওই গবেষণায় দেখা যাচ্ছে, ২০ কোটি বছর আগে যখন গন্ডোয়ানা প্রদেশ ভেঙে যায়, তখন ওই মহাদেশটি থেকে যায়। আর বহু বছর পর এর অস্তিত্ব খুঁজে পাওয়ার দাবি করলেন গবেষকরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে