,

পরপুরুষের সঙ্গে কথা বলায় স্ত্রীর কান কেটে দিলো স্বামী!

news-image

অনলাইন ডেস্ক : পরপুরুষের সঙ্গে কথা বলায় স্ত্রীর দুই কান কেটে দিয়েছে স্বামী। গুরুতর আহত ওই গৃহবধূকে স্থানীয় মাজার-ই-শরিফ এলাকার এক হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনার পর থেকে স্বামী পলাতক। আফগানিস্তানের বাল্খ প্রদেশে এ ঘটনাটি ঘটেছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত গৃহবধূর নাম জারিনা (২১)। তিনি কিছুতেই স্বামীর সঙ্গে সংসার করতে রাজি নন। বিবাহ বিচ্ছেদের পাশাপাশি স্বামীর শাস্তি চান ওই গৃহবধূ।

চিকিৎসকরা জানান, প্রচুর রক্তক্ষরণের কারণে রোগিনীর অবস্থা আশঙ্কামুক্ত। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে অভিযুক্ত স্বামীর খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে।

জারিনা জানান, তার স্বামী রাতে হঠাৎ করে ঘুম থেকে জেগে তার দুই কান কেটে দেয়। তিনি জানেনও না তার স্বামী কেন এমন করেছে।

তিনি বলেন, আমি কোনো পাপ করিনি। সে (স্বামী) সবসময় আমাকে সন্দেহ করতো। বাবার বাড়িতেও যেতে দিতে চাইতো না। বাবার বাড়ি থেকে ফিরে আসার পর সে আমাকে দোষারোপ করতো।

সে খুবই সন্দেহবাতিক ছিল এবং আমার সঙ্গে খুব খারাপ আচরণ করতো।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে