শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়েমেনে মার্কিন অভিযান: হোয়াইট হাউজের সাফাই

news-image

আন্তর্জাতিক ডেস্ক :ইয়েমেনে আল-কায়েদা জঙ্গি গোষ্ঠীর ওপর শনিবারের মার্কিন কমান্ডো হামলায় অন্তত ২৩জন বেসামরিক মানুষ নিহত হয়। যার মধ্যে একজন আল-কায়দা নেতার শিশু কন্যাসহ দশটি শিশু ছিল বলে জানা যায়। তবে ওই হামলার পক্ষে সাফাই গেয়ে হোয়াইট হাউজ বলছে, বেসামরিক হতাহতের ঘটনা এড়িয়ে এরকম কাজে সাফল্য পাওয়াও কঠিন।

ক্ষমতায় আসার পর এটাই ছিল ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে প্রথম কোন জঙ্গিবিরোধী অভিযান।

ইয়েমেনে আল কায়েদা জঙ্গি গোষ্ঠীর শক্ত ঘাঁটি বলে পরিচিত ইয়াকলা জেলায় গত শনিবারের মার্কিন এই কমান্ডো হামলায় ১৪জন আল-কায়েদা জঙ্গি নিহত হয়।

মার্কিন সেনাবাহিনী দাবি করে তার মধ্যে অন্তত ৩জন জঙ্গি নেতাও ছিলেন। এই অভিযানে একজন মার্কিন নেভি সেনাও মারা যান।

তবে বেশ কয়েকটি অ্যাপাচি হেলিকপ্টারে করে চালানো এই অভিযান থেকে রেহাই মেলেনি বেসামরিক অধিবাসীদেরও।

নিহত ২৩জন সাধারণ মানুষের মধ্যে অন্তত ১০টি শিশু বলে জানিয়েছে একটি মানবাধিকার সংস্থা। এই ঘটনা নিয়ে সামাজিক মাধ্যম আর গণমাধ্যমে সমালোচনাও তৈরি হয়েছে।

তবে হোয়াইট হাউজ মুখপাত্র শেন স্পাইসার সাংবাদিকদের জানান, ‘এরকম অভিযানকে সফল বলা কিছুটা কঠিন যখন অনেক প্রাণ হারাতে হয়। তবে সামগ্রিক বিচারে এথেকে যথেষ্টই সফলতা রয়েছে।’ মিস্টার স্পাইসার অবশ্য তার বক্তব্যে নারী ও শিশু নিহতের বিষয় উল্লেখ করেননি।

এর আগে রিপ্রাইভ নামের একটি মানবাধিকার সংস্থা দাবি করে, ঐ অভিযানে নিহতের মধ্যে একটি সদ্যজাত শিশুও ছিল।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ