শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাস্তায় কাতরাচ্ছে রক্তাক্ত যুবক, ভিডিওয়ে ব্যস্ত জনতা!

news-image

অনলাইন ডেস্ক : রাস্তায় পড়ে কাতরাচ্ছে ছেলেটা। রক্তে ভেসে যাচ্ছে চারপাশ। বারবার সাহায্যের আবেদন করছে। কিন্তু পথচলতি মানুষ নির্বিকার।

না! ভুল লেখা হল। নির্বিকার নন। তারা বরং অতি সক্রিয়। নিজেদের মোবাইলে ছেলেটির ছবি, ভিডিও তুলতেই ব্যস্ত তারা। সাহায্যের বদলে দুর্ঘটনাটি ক্যামেরাবন্দি করে রাখতেই তখন তারা বেশি সক্রিয়!

ঘটনাস্থল থেকে প্রায় ২৫ মিনিট পর যখন ছেলেটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হল তখন সে মৃত। তার মৃত্যু ফের একবার নির্লজ্জ করে দেখাল মনুষত্বকে।

গত বুধবার বেঙ্গালুরুর কোপালে ঘটেছে এই দুর্ঘটনা। মৃতের নাম আনওয়ার আলি (১৮)। খবর আনন্দবাজার পত্রিকার।

প্রতিবেদনে জানানো হয়, সাইকেলে চড়ে যাচ্ছিল আনওয়ার। পিছন থেকে তাকে ধাক্কা মারে একটি সরকারি বাস। ছিটকে রাস্তায় পড়ে সে। তারপর অবিরাম সাহায্যের জন্য কাতর আবেদন। মিনিট ২৫ ধরে রক্তাক্ত আনওয়ারের ওপর ভিডিও করেন পথচলতি জনতা। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তার ছবিও তোলা হয়।

তারপর কোপাল থেকে ৩৮০ কিলোমিটার দূরে বেঙ্গালুরুর হাসপাতালে যখন তাকে নিয়ে যাওয়া হয় চিকিত্সকরা আনওয়ারকে মৃত বলে ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। অর্থাত্ ঠিক সময়ে তাকে চিকিত্সকের কাছে নিয়ে যাওয়া হলে, হয়ত এ ভাবে প্রাণ যেত না এই কিশোরের।

আনওয়ারের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে গিয়েছিলেন তার ভাই রিয়াজ। সেখানে দাঁড়িয়েই তিনি বললেন, ‘‘আনওয়ারকে সাহায্যের জন্য কেউ এগিয়ে আসেনি। সবাই ছবি তুলতে, ভিডিও করতেই ব্যস্ত ছিল। ১৫-২০ মিনিট নষ্ট হয়েছে ওখানে। আগে ওকে হাসপাতালে নিয়ে এলে হয়তো বেঁচে যেত।’’

নামপ্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী বললেন, ‘‘এত রক্ত বেরোচ্ছিল যে ওখানে উপস্থিত সকলে খুব ঘাবড়ে গিয়েছিল। কেউ বুঝতেই পারছিল না কী ভাবে সাহায্য করা যেতে পারে।’’ এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ