,

পাঁচ মুসলিম দেশে কুয়েতের ভিসা বন্ধের সিদ্ধান্ত

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : চরমপন্থিদের প্রবেশের আশঙ্কায় মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাঁচটি দেশের নাগরিকদের ভিসা না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত।দেশগুলো হলো-পাকিস্তান, সিরিয়া, ইরাক, আফগানিস্তান ও ইরান। এর আগে ২০১১ সালে দেশটি সিরিয়ার নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল।

 

গালফ কো অপারেশন কাউন্সিলের (জিসিসি) সদস্য দেশ হওয়ায় কুয়েতের এ সিদ্ধান্ত জিসিসিভুক্ত অন্যান্য দেশ ও ইরানের মধ্যে উত্তেজনার সৃষ্টি করেছে।

২০১৫ সালে কুয়েতের একটি শিয়া মসজিদে জঙ্গি হামলায় ২৭ জন কুয়েতের নাগরিক নিহত হন।

২০১৬ সালে এক্সপ্যাট ইনসাইডারের করা এক জরিপে দেখা যায়, কঠোর সাংস্কৃতিক আইনের কারণে প্রবাসীদের জন্য বিশ্বের সবচেয়ে বাজে গন্তব্য হলো কুয়েত।

উল্লেখ্য, সম্প্রতি সাতটি মুসলিম দেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশগুলো হলো-ইরাক, সিরিয়া, ইরান, সুদান, লিবিয়া, সোমালিয়া ও ইয়েমেন।

ট্রাম্পের নির্বাহী আদেশ অনুযায়ী ১২০ দিন পর্যন্ত সব শরণার্থী ও ৯০ দিন পর্যন্ত ওইসব দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। এ আদেশের বিপক্ষে যুক্তরাষ্ট্রে ব্যাপক বিক্ষোভ হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে