শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্প ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর উত্তপ্ত ফোনালাপ

news-image

আন্তর্জাতিক ডেস্ক :শরণার্থী পুনর্বাসনের এক প্রশ্নে ট্রাম্প ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের ফোনালাপে তীব্র বাদানুবাদ হয়েছে। উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে একরকম ধমকের সুরেই ফোন কেটে দিয়েছেন ট্রাম্প।

 

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে চুক্তিটি করেছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। শনিবার তার সঙ্গে ফোনালাপকালে ট্রাম্পের বিরোধ বাধে এ চুক্তিকে কেন্দ্র করেই।

তাদের ফোনালাপ এক ঘণ্টা স্থায়ী হওয়ার কথা থাকলেও মাত্র ২৫ মিনিটের মাথায় আচমকা ফোন রেখে দেন ট্রাম্প। তিনি এ ফোনালাপকে সবচেয়ে ‘জঘন্য’ বলেও মন্তব্য করেছেন।

দু’নেতার এ উত্তপ্ত বাক্য বিনিময়ে সংশয়ের মুখে পড়ে শরণার্থী চুক্তিটি। এচুক্তি অনুযায়ী, অস্ট্রেলিয়া থেকে পাঠানো ১ হাজার ২৫০ শরণার্থীর যুক্তরাষ্ট্রে পুনর্বাসিত হওয়ার কথা রয়েছে। অস্ট্রেলিয়া এসব শরণার্থীকে নিতে অস্বীকৃতি জানিয়ে তাদেরকে নাউরু ও পাপুয়া নিউ গিনির মত প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর উপকূলীয় আটককেন্দ্রে আটকে রেখেছে।

ট্রাম্প গত শুক্রবার যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশে নিষেধাজ্ঞার পাশাপাশি সাতটি মুসলিম প্রধান দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞার নির্বাহী আদেশ দেন। এরপর তার সঙ্গে ফোনালাপে শরণার্থী চুক্তিটির ভবিষ্যৎ কী সে ব্যাপারেই পরিষ্কার হতে চাইছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। আর এতেই রেগে গিয়ে ওই প্রতিক্রিয়া দেখান ট্রাম্প।

তবে পরে ট্রাম্প এক ট্যুইটে চুক্তিটি নিয়ে প্রশ্ন করলেও এটি পড়ে দেখবেন বলে জানান। ট্যুইটে ট্রাম্প লেখেন, “আপনাদের বিশ্বাস হয়? অস্ট্রেলিয়া থেকে হাজার হাজার অবৈধ অভিবাসী নিতে রাজি হয়েছিল ওবামা প্রশাসন। কেন? এই নির্বোধ চুক্তিটি আমি পড়ে দেখব।”

ট্রাম্প প্রশাসন পরবর্তীতে জানিয়েছে, তারা অস্ট্রেলিয়া থেকে ১ হাজার ২৫০ শরণার্থী নেবে। তবে তাদেরকে নেয়া হবে চুলচেরা যাচাই-বাছাইয়ের মধ্য দিয়ে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ