,

ফুরফুরে ওবামা

news-image

ডোনাল্ড ট্রাম্পের একের পর এক বিতর্কিত সিদ্ধান্তে আমেরিকার সঙ্গে উদ্বিগ্ন হয়ে পড়েছে বিশ্ববাসীও। ট্রাম্পের কারণে আরও কী কী ঘটবে এবং ঘটবে না তা নিয়েও চলছে জল্পনা।

ঠিক এই সময়েই ফুরফুরে মেজাজে আবিষ্কার করা গেল সদ্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে। রৌদ্রকরোজ্জ্বল দিনে স্রোতের সঙ্গে আনন্দে মেতে ওঠতে দেখা গেছে তাকে।

বারাক ওবামা এখন ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে সপরিবারে ছুটি কাটাচ্ছেন। পাপারাজ্জিরা তার ছুটির বেশ কয়েকটি মুহূর্ত ক্যামেরাবন্দী করতে সক্ষম হয়েছেন। ভার্জিন আইল্যান্ডে ওবামাকে সঙ্গ দিচ্ছেন বিশ্বের প্রভাবশালী ধনকুবের ও ব্যবসায়ী রিচার্ড ব্র্যানসন। ভার্জিন গ্রুপের এই মালিক বিশ্বব্যাপী ৪০০টির বেশি কোম্পানি নিয়ন্ত্রণ করেন।

সেই ৬৬ বছর বয়সী ব্র্যানসনের সঙ্গে মাথায় বেসবল টুপি, ক্যাজুয়াল পোশাকে হালকা মেজাজে সময় কাটাতে ব্যস্ত ওবামা। হোয়াইট হাউজ ছাড়ার পর এখন দ্বিতীয় সপ্তাহের ছুটি কাটাচ্ছেন তিনি। মোট তিন সপ্তাহ ছুটি কাটানোর পর ওবামা ফের কাজে ফিরবেন বলে ধারণা করা হচ্ছে।(টেলিগ্রাফ অবলম্বনে)

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে