ভারতে মাওবাদী হামলায় ৭ পুলিশ নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উড়িষ্যা-অন্ধ্র প্রদেশ সীমান্তে মাওবাদীদের হামলায় ৭ পুলিশ সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালের এ বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

এনডিটিভি জানায়, প্রশিক্ষণের জন্য কোরাপাট থেকে কটাকের উদ্দেশ্যে ১২ পুলিশ ও এক বেসামরিক লোক পুলিশের একটি গাড়ি বহর নিয়ে যাচ্ছিলো। পথিমধ্যে মাওবাদী বিদ্রোহী গোষ্ঠী বিস্ফোরণ ঘটালে সাত পুলিশ সদস্য নিহত হন এবং আহত হয়েছেন আরও কয়েকজন। বিস্ফোরণে স্থানে ৭ ফুট গভীর গর্তের সৃষ্টির হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

সরকারের শান্তি উদ্যোগ কর্মসূচির আহ্বানে সারা দিয়ে গত বছর ২৬ জন জ্যেষ্ঠ মাওবাদী এবং তাদের ৭শ’ মিলিশিয়া সদস্য আত্মসমর্পণ করেন।

অন্যদিকে, গত বছরের অক্টোবরে মালকানগিরি জেলায় সরকারি বাহিনীর অভিযানে অন্তত ২৭ জন মাওবাদী নিহত হন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ