,

ট্রাম্পের সৎ ভাইয়ের সন্ধান!

news-image

অনলাইন ডেস্ক : কেনিয়ার এক ব্যক্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৎ ভাই বলে ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। ছবিটা গত জানুয়ারিতে আমেরিকান কমেডিয়ান ও রেডিও উপস্থাপক রিকি স্মাইলির ফেসবুক পেজে প্রথম দেখা যায়।

তখন আরেকটি দাবিও উঠে আসে, আর তা হলো এ ভদ্রলোকের নাম এনইউরিঙ্গো ট্রাম্প এবং তার বাড়ি মালাউইতে।
আরও আশ্চর্যের বিষয় হলো তার ছবির নীচে ডোনাল্ড ট্রাম্পের মেইক আমেরিকা গ্রেট এগেইন এর অনুকরণে লেখা আছে – মেইক মালাউই গ্রেট এগেইন।

ইন্টারনেটে ভাইরাল হওয়ার পর অনুসন্ধানে নামে বিবিসি। এক পর্যায়ে দেখা যায়, তিনি ঘানার প্রেসিডেন্ট এবং তার একটি ছবি পাওয়া যায় যেখানে তিনি ঘানার অভিনেতা কফি আডুর সাথে শুভেচ্ছা বিনিময় করছেন।

যদিও রিকি স্মাইলির ফেসবুকে ওই ছবিটি পোস্ট করার পর ৩১১টি কমেন্টের মধ্যে মাত্র ২ জন তাকে ঘানার প্রেসিডেন্ট হিসেবে সনাক্ত করতে পেরেছিল। আর এরপরে প্রেসিডেন্ট নানা আকুফো আড্ডু ডোনাল্ড ট্রাম্পের সৎ ভাই না হয়েও সমর্থকদের মধ্যেই পরিচিত হয়ে ওঠেন নানা ট্রাম্প নামে।

আবার যুক্তরাষ্ট্রের মতো ডিসেম্বরে ঘানায় নির্বাচনী প্রচার হওয়ায় নানা ট্রাম্পের সাথে সমর্থকরাই লিখেছে “নানা ট্রাম্প” মেইক ঘানা গ্রেট এগেইন”। আর এর মাধ্যমেই অবসান হলো ইন্টারনেটের ট্রল হয়ে ওঠা ডোনাল্ড ট্রাম্পের ভাই নিয়ে সব রহস্যের।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে