ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে টানাপোড়েন, ইরানকে সতর্ক করলো যুক্তরাষ্ট্র

news-image

আন্তর্জাতিক ডেস্ক :বারাক ওবামা প্রশাসন থাকাকালীন পরমাণু পরীক্ষা নিরীক্ষা নিয়ে ইরানের সাথে যে চুক্তিটি হয়েছিলো তখন ধরে নেয়া হয়েছিলো ইরানের সাথে মার্কিন সম্পর্কে বোধহয় নতুন যুগের সূচনা হলো।

কিন্তু ইরানের সাম্প্রতিক ব্যালিস্টিক মিসাইল পরীক্ষাকে ঘিরে সম্পর্কে নতুন করে টানাপোড়েন দেখা দিয়েছে।
যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে বিষয়টিতে ইরানকে সতর্ক করেছে।
ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা বিষয়টিকে একটি ভয়ানক কাজ বলে অভিহিত করেছেন।
জেনারেল ফ্লিন বলেছেন, সদ্য বিদায়ী ওবামা প্রশাসনের দুর্বলতার কারণেই ইরান এ ধরনের কাজে সাহস পেয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগেও ইরান এবং ওবামা প্রশাসনের মাঝে হওয়া বেশকিছু চুক্তির সমালোচনা করেছে।
এর আগে বুধবার ইরান স্বীকার করে, গেল সপ্তাহে তারা ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে।
২০১৫ সালে বিশ্বের ছটি পরাশক্তির সাথে যে পারমাণবিক চুক্তিতে তেহরান সম্মত হয়, সে অনুযায়ী আরো অন্তত আট বছর তারা ক্ষেপণাস্ত্র উন্নয়নের ক্ষেত্রে জাতিসংঘের নিয়ম মেনে চলবে। যার বিনিময়ে তার ওপর দেয়া নানা ধরনের অবরোধ শিথিল করা হবে।
জেনারেল ফ্লিন ইরানের এই সাম্প্রতিক পরীক্ষায় পারমাণবিক কোনো বিষয়ের কথা উল্লেখ করেননি।
যুক্তরাষ্ট্র ইরানকে সতর্ক করলেও এর জন্যে কোনো ব্যবস্থা নেয়া হবে কিনা সে বিষয়েও কিছু বলা হয়নি।
এর আগে বুধবার ইরানের প্রতিরক্ষামন্ত্রী হুসেইন দেহগানে বলেন যে, তারা পূর্বঘোষিত পরিকল্পনা অনুযায়ী জাতীয় নিরাপত্তার স্বার্থেই প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি করবে।
আর এক্ষেত্রে বাইরের কারোর হস্তক্ষেপ বা প্রভাব গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন দেহগানে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ