শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কী ভয়ানক! ৭ বছরের শিশুর মুখে ফুটবলের মতো টিউমার

news-image

অনলাইন ডেস্ক : নাম তার শাহজাদি। জন্মের পর শাহজাদি দেখতে অনেক সুন্দর ছিল। তার বয়স যখন সাত বছর তখন একদিন হঠাৎ ভীষণভাবে কাঁদতে শুরু করেন।শাহজাদি’র মা লক্ষ্য করেন ওর দুই চোখ লাল হয়ে গেছে। এবং অনবরত পানি পড়ছে। শাহজাদিকে কোলে নিয়েও কান্না থামাতে পারেননি তার মা।

একদিন পর যখন একই পরিস্থিতি ছিল তখন ডাক্তারের কাছে নিয়ে যায় তার বাবা-মা। তাকে নিয়ে মাস কয়েক ধরে বহু ডাক্তারের কাছে যান। কিন্তু কেউই কিছু ধরতে পারেননি। অবশেষে করাচির এক চিকিত্সয়ক বলেন, শাহজাদির বাঁ চোখে ক্যান্সার হয়েছে। তার জন্যই যন্ত্রণা হচ্ছে। চোখ বাদ দিতে হবে। সেই মতো জটিল অস্ত্রোপচার করে বাঁ চোখ বাদ দেয়া হয় শাহজাদির।

ডাক্তাররা বলেন, বিপদ কেটে গিয়েছে। তবে মাস খানেকের মধ্যে ফের বিপদ দেখা দেয়। এবার মুখের বাঁ দিকটা ফুলতে শুরু করে। এখন এমন পরিস্থিতি, সেই টিউমারের ভারে ঠিকমতো হাঁটতে অবধি পারে না শাহজাদি। কথা বলা দূরস্থান। খেতেও সমস্যা হয় তাঁর। আপাতত আল্লাহর ওপরই ভরসা রাখছেন তার বাবা আলি হাসান শেখ।

আলি বলেন, মেয়ের চিকিত্সাা করাতে গিয়ে যা সঞ্চিত ছিল সব বিক্রি করেছি। আমার কাছে এখন কিছুই নেই। মেয়ের চিকিত্সাত কীভাবে চালাব বুঝতে পারছি না। যার কাছে সম্ভব সকলের কাছেই হাত পাতছি। যদি কোনও সাহায্য মেলে। সরকারের কাছেও দরবার করেছি। যদি কোনও সহৃদয় ব্যক্তি আমাদের সাহায্যে এগিয়ে আসেন! এখন ত ঈশ্বরই ভরসা। তাঁরই ক্ষমতা আছে আমার ছোট্ট মেয়েটাকে সুস্থ করে দেয়ার।শাহজাদিদের বাড়ি পাকিস্তানের প্রত্যন্ত এক গ্রামে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা