বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার ফেসবুকে ভিডিও পোস্ট করলেও মিলবে অর্থ!

news-image

আন্তর্জাতিক ডেস্ক :নিজেদের ভিডিও প্লাটফর্মে আরও উন্নতি ঘটানোর সিদ্ধান্ত নিল ফেসবুক। এই লক্ষ্যে এবার ভিডিওর প্রকাশকরা অর্থও পাবেন বলে জানা গেছে। মূলত ভিডিওর কনটেন্ট আরও উন্নত করার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন এই ব্যবস্থায় কোনো ভিডিও একবার কমপক্ষে তিন সেকেন্ড দেখালেও প্রকাশক অর্থ পাবেন। আর একটি ‘ন্যুনতম’ সংখ্যকবার কোনো ভিডিও দেখা না হলে ওই ভিডিও সরিয়ে নেওয়া হবে। সোশ্যাল জায়ান্ট ফেসবুক এখন নতুন এক অ্যালগরিদম ব্যবহার শুরু করবে। এর মাধ্যমে একটি ভিডিও’র মূল্য কেমন তা শনাক্ত করা হবে ও ব্যবহারকারীর নিউজ ফিডে র‌্যাংক অনুযায়ী সাজানো হবে।

গত শনিবার ফেসবুক এক ব্লগপোস্টে বলে, “আজ, আমরা একটি পরিবর্তন ঘোষণা করছি, যার মাধ্যমে নিউজ ফিডে আমরা ভিডিও র‌্যাংক করি যাতে এর মূল্য যোগ করা যায়, এই মূল্য আমরা ভিডিও কতবার দেখা হয়েছে তার উপর নির্ভর করে নির্ধারণ করি। ”

তবে প্রশ্ন ছিল ব্যবহারকারীরা কীভাবে ভিডিও নিচ্ছে তা দেখা। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, এই আপডেটের ফলে অধিকাংশ ফেইসবুক পেইজ উল্লেখযোগ্য পরিবর্তন দেখবে না, লম্বা ভিডিও যেগুলোতে লোকে বেশি সময় খরচ করে, ফেইসবুকে সেগুলোর কিছুটা বৃদ্ধি দেখা যেতে পারে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ