হঠাৎ সিরিয়ার স্বৈরশাসক আসাদের মৃত্যুর গুজব

news-image

আন্তর্জাতিক ডেস্ক :হঠাৎ আন্তর্জাতিক গণমাধ্যমে সিরিয়ার স্বৈরশাসক বাশার আল-আসাদের মৃত্যু হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়েছে। যুক্তরাজ্যের ‘দ্যা এক্সপ্রেস’ নামের এক সংবাদ মাধ্যমে ‘বাশার আল-আসাদ কি নিহত?’ এই শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে। তবে বিষয়টি অস্বীকার করেছে আসাদ সরকার। সিরীয় এই নেতা বড় ধরনের স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর গুজব ছড়িয়ে পড়েছে।

ওই সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, আসাদ মারা গেছেন অথবা শারীরিকভাবে আশংকাজনক অবস্থায় আছেন বলে দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে বিষটি উড়িয়ে দিয়ে এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্টের স্বাস্থ্যগত অবস্থা চমৎকার এবং তিনি স্বাভাবিকভাবে তার কাজকর্ম চালিয়ে যাচ্ছেন।

‘ডেইলি মেইল’ এক প্রতিবেদনে বলেছে, আসাদ বড় ধরনের স্ট্রোকে আক্রান্ত হয়েছে খবর ছড়িয়ে পড়ার পর তা অস্বীকার করে বিবৃতি দিয়েছে সরকার।

মধ্যপ্রাচ্যের কয়েকটি পত্রিকা ৫১ বছর বয়সী আসাদের স্বাস্থের অবনতি হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করে। বেশ কয়েকটি সংবাদমাধ্যমের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদন করে ‘আল-আরাবিয়া’। এদিকে ‘রয়টার্স’ শিরোনাম করেছে, আসাদের দুর্বল স্বাস্থ্যের কথা অস্বীকার করেছে সিরীয় সরকার।

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ