,

ট্রাম্প-বিরোধী বিক্ষোভে ওবামার সমর্থন

news-image

আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসী নিষেধাজ্ঞা বিষয়ক নির্বাহী আদেশের বিরুদ্ধে দেশজুড়ে চলমান বিক্ষোভে সমর্থন প্রকাশ করেছেন সদ্যসাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।

হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার ১০ দিন পর সোমবার এক বিবৃতিতে ওবামা অভিবাসন বিষয়ে ট্রাম্পের নীতির বিরুদ্ধে তার এ অবস্থানের কথা জানান।

তার মুখপাত্র কেভিন লুইসের পাঠানো বিবৃতিটিতে বলা হয়, “পুরো দেশজুড়ে জনপদে জনপদে যে জনসম্পৃক্ততা (নিষেধাজ্ঞাবিরোধী আন্দোলন) চলছে তাতে প্রেসিডেন্ট ওবামা দারুণ উৎফুল্ল (সমর্থন যোগাচ্ছেন)। ”

এতে আরও বলা হয়, “নাগরিকরা সাংবিধানিক উপায়ে জড়ো ও সংগঠিত হয়ে তাদের জোরালো দাবি উত্থাপন করছেন তাদের নির্বাচিত কর্তাদের সামনে, এটাই আমরা প্রত্যাশা করি যখন আমেরিকান মূল্যবোধ ঝুঁকিতে পড়ে যায়। ”

গত ২৭ জানুয়ারি প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রে ৭টি মুসলিমপ্রধান দেশের অভিবাসীদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে নির্বাহী আদেশ জারি করার পর থেকেই আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। বিশেষত নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, বোস্টন, টেক্সাসের মতো শহরগুলোর পাশাপাশি দেশটির প্রধান প্রধান বিমানবন্দরগুলোর বাইরে চলছে ওই নির্বাহী আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে