,

যুক্তরাষ্ট্রে সব দেশের ভিসা ৯০ দিন স্থগিত থাকবে: ট্রাম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শরণার্থী এবং মুসলিমদের নিষেধাজ্ঞার নির্বাহী আদেশের পর এক্সট্রিম ভেটিং (ইমিগ্রেশন প্রক্রিয়ায় যাচাই-বাছাই) নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া দমন করার চেষ্টা করছেন।

 

সম্প্রতি এ ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র নিরাপদ নীতি অনুসরণের জন্য আগামী ৯০ দিন সব দেশের ভিসা ইস্যু স্থগিত রাখতে পারে।

তিনি আরও বলেন, ‘নিরাপদ নীতি পর্যালোচনা এবং বাস্তবায়নের প্রক্রিয়া একবার নিশ্চিত করা হয়ে গেলে আবারও যুক্তরাষ্ট্রে ভিসা ইস্যু প্রক্রিয়া শুরু করা হবে।’

অন্য এক বিবৃতে ট্রাম্প বলেন, শুধু মুসলিমদের নিষেধাজ্ঞার কথাটি সঠিক নয়। এটা সন্ত্রাসবাদ থেকে দেশকে মুক্ত রাখার প্রক্রিয়া। আর এই বিষয়টি মিডিয়া ভুলভাবে প্রচার করেছে বলেও তিনি অভিযোগ করেন। ট্রাম্প বলেন, ‘আরও ৪০টি মুসলিম প্রধান দেশ রয়েছে কিন্তু এই সিদ্ধান্তে তারা তো ক্ষতিগ্রস্ত হচ্ছে না।’

গত ২০ জানুয়ারি দায়িত্ব নেওয়ার পর গত শুক্রবার এক নির্বাহী আদেশে সিরীয় শরণার্থী প্রবেশে বিধি-নিষেধ আরোপ করে এক নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে