শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগর উপজেলার ছলিমগঞ্জে এক মোবাইল প্রতারক আটক

ARREST_2540291bবার্তা কক্ষঃ নবীনগর উপজেলার ছলিমগঞ্জে সোমবার সন্ধ্যায় মোবাইল ফোনে লটারী বিজয়ীর প্রলোভন দেখিয়ে ২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার হোতাকে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। সে ছলিমগঞ্জ সিনহা ডায়গনষ্টিক সেন্টোরের কর্মচারী এবং তার বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল থানার চরপাড়া গ্রামের হরমন চন্দ্র সরকারের ছেলে সুমন চন্দ্র সরকার।
জানা যায়, (০১৭২২২৬৯১, ০১৭৪২২২২৬৫) থেকে ফোন করে সুমন সরকারকে গ্রামীন ফোনের ডাইরেক্টরের পরিচয় দিয়ে বলে, ৩০ লক্ষ সিমের লটারী ১০ জন বিজয়ীর মধ্যে সুমন ২য় এবং ১৮ লক্ষ টাকা পুরুষ্কার পেয়েছেন। তবে এই টাকা পেতে হলে তাকে ৮টি মোবাইল নাম্বারে ৪ লক্ষ টাকা পাঠাতে হবে। টাকা পাঠানোর পর গ্রমীনের লোক এসে তাকে টাকা দিয়ে যাবে। সে মোতাবেক সুমন লটারীর টাকা পেতে বিভিন্ন স্থান থেকে তার বোন গুরুতর অসুস্থ বলে ধার দেনা করে ও ছলিমগঞ্জ বাজারের শ্যমল টেলিকমের কর্মকর্তা মাধ্যমে বিকাশ এজেন্ট থেকে কিছুক্ষনের মধ্যে টাকা দিচ্ছি বলে (০১৭৮৮-
৮৬১১৪৪, ০১৭৮০৭৩১১১৭, ০১৭৯০০৭০৬৮৬, ০১৭২২৫৬৪৪৯১, ০১৭৫৩৯৬৩৬২২, ০১৭৮৭৫০৯০৩৩, ০১৭৬৪৫০৭৭৩১, ০১৭৪৯৩২১৭৪৩) এই নাম্বারগুলোতে ২ লক্ষ টাকা পাঠায়। টাকা পাঠানোর পর দোকানদার সুমনের কাছে টাকা চাইলে, আমার একজন লোক আসছে বলে সুমন জানায়। কিছুক্ষন অপেক্ষার পর দোকানদার টাকা না পেয়ে তাকে আটক করলে মানুষের ভিড় জমে। উপস্থিত লোকজন দোকানদারের কাছে তার আটকের কারন জানতে চাইলে, আটটি নাম্বারে ২লক্ষ টাকা বিকাশ করেছে বলে জানায়। কিন্তু সে এখন টাকা দিচ্ছে না। পরে উপস্থিত লোকজন তাকে পুলিশে সোপর্দ করে।

এ জাতীয় আরও খবর

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা

হাতিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে ভাঙচুরের অভিযোগ