বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র ও কানাডায় মসজিদে হামলা, নিহত ৫

news-image

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা ৭টি দেশের মুসলিম অভিবাসীদের নিষিদ্ধ করে দেয়া নির্বাহী আদেশের কয়েক ঘণ্টার মাথায় যুক্তরাষ্ট্র ও কানাডার মসজিদে পৃথক দুটি হামলার ঘটনা ঘটেছে।
স্থানীয় সময় গভীর রাত ২ টায় যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় রাজ্য টেক্সাসের একটি মসজিদে আগুন দেওয়া হয়েছে। এর প্রায় ১৭ ঘন্টা পর কানাডায় একটি মসজিদে বন্দুকধারীদের গুলিতে অন্তত পাঁচজন নিহত হয়েছে। মার্কিন বার্তা সংস্থা এপির বরাত দিয়ে সে দেশের সংবাদ মাধ্যম এবিসি নিউজ ও ফক্স নিউজ এই খবর প্রকাশ করেছে।

রোববার সন্ধ্যায় কানাডার কুইবেকে ইসলামিক কালচারাল সেন্টারের ফেসবুক পেজে এ ঘটনার একটি ভিডিও পোস্ট করা হয়। এতে সেন্টারের বাইরে পুলিশদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। সেখানে কয়েকজন নিহত হওয়ার কথা বলা হয়েছে।
তিনজন বন্দুকধারী এ ঘটনায় জড়িত বলে এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানিয়েছে। কুইবেকের পুলিশ ঘটনার বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করছে।
পুলিশের এক সদস্য জানিয়েছেন, ঘটনাটি ভয়াবহ। বহু মানুষ হতাহত হয়েছে। হামলার সন্দেভাজন কয়েকজনকে আটক করা হয়েছে।
মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ ইয়াংগুই বলেন, ‘কী কারণে এই হামলার ঘটনা ঘটেছে বুঝতে পারছি না।’ হামলার সময় ইয়াংগুই মসজিদে ছিলেন না। হামলার পর তিনি কয়েকজনের কাছ থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে আসেন।
আহত কয়েকজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে আশেপাশের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ইয়াংগুই জানান। অপরদিকে যুক্তরাষ্ট্রের টেক্সাসে যে মসজিদে হামলা হয়েছে তা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ৪ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। মসজিদের আগুন লাগার কারণ দুর্ঘটনা নাকি নাশকতা, তা নিয়ে এখনও কোন মন্তব্য করেনি কর্তৃপক্ষ।
বার্তা সংস্থা এপির খবরে বলা হয়, বেশ কয়েক বছর আগে একবার ধর্মীয় অসহিষ্ণুতার শিকার হয়েছিল মসজিদটি। কিছুদিন আগে সেখানে চুরিও হয়েছিল।
তথ্যসূত্র : বিবিসি, রয়টার্স।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ